নবীনগরে এক নৌকাযাত্রীর ঘুষিতে আরেক যাত্রীর মৃত্যু
Why this classification
A fight broke out between two passengers over seats on a ferry, and one man, Hanif Mia (55), was punched and died shortly after being taken to hospital. Police say the exact cause is still under investigation, but the death followed a physical assault, so it qualifies as violence.
Killed
1
Injured
0
Summary
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদর নৌ-ঘাটে নৌকায় বসা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে এলেম খার ঘুষিতে হানিফ মিয়া (৫৫) লুটিয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ২০২৬ সালের ২৬ এপ্রিল (রোববার) ঘটেছে এবং পুলিশ জানিয়েছে সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
80% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 26/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
নবীনগরে এক নৌকাযাত্রীর ঘুষিতে আরেক যাত্রীর মৃত্যু
নবীনগরে এক নৌকাযাত্রীর ঘুষিতে আরেক যাত্রীর মৃত্যু ফাইল ছবি নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ১৭:৩৭ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ | ১৭:৩৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদর নৌ-ঘাটে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকায় বসাকে কেন্দ্র করে তর্কাতর্কির একপর্যায়ে এক যাত্রীর ঘুষিতে হানিফ মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দুপুরে নবীনগর বাজারের মনুবাবুর ঘাট এলাকায় নৌঘাটে নবীনগর বগডহর-মোহল্লা টু মেরকুটা গ্রামে যাতায়াতকারী যাত্রীবাহী নৌকায় এ ঘটনা ঘটে। নিহত হানিফ মিয়া নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের বাসিন্দা মো. হারিজ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মোহল্লা গ্রামের আব্বাস খা মেম্বার বাড়ির মোহাম্মদ খার ছেলে এলেম খার সঙ্গে বগডহর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা হারিজ মিয়ার বড় ছেলে হানিফ মিয়ার মধ্যে নৌকায় বসাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা, পরে হাতাহাতির একপর্যায়ে এলোপাতাড়ি ঘুষিতে হানিফ মিয়া লুটিয়ে পড়েন। তাকে দ্রুত নবীনগর উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক অঙ্কন রায় জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, কেউ বলছে বাকবিতণ্ডার একপর্যায়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়, আবার কেউ বলছে এলোপাতাড়ি ঘুষিতে সে লুটিয়ে পড়ে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত হচ্ছে, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। - বিষয় : - ব্রাহ্মণবাড়িয়া - নবীনগর - নিহত
নবীনগরে ঘুসিতে প্রাণ গেল দুধ ব্যবসায়ীর
নৌকায় বসা নিয়ে দ্বন্দ্ব নবীনগরে ঘুসিতে প্রাণ গেল দুধ ব্যবসায়ীর Advertisement নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নবীনগরে নৌকায় বসাকে কেন্দ্র করে ঘুসিতে এক দুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার পৌর এলাকার মনুবাবুর ঘাটে এ ঘটনা ঘটে। মৃত হানিফ মিয়ার (৫০) বাড়ি উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে। তিনি পেশায় একজন দুধ ব্যবসায়ী ছিলেন। জানা যায়, দুপুরে মনুবাবুর ঘাট থেকে খেয়া নৌকায় বসা নিয়ে হানিফ মিয়ার সঙ্গে মোহল্লা গ্রামের এলেম খাঁর কথাকাটাকাটি হয়। তর্কের একপর্যায়ে এলেম খাঁ উত্তেজিত হয়ে হানিফ মিয়াকে সজোরে ঘুসি মারেন। এতে তিনি সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলেম খাঁর মোবাইল বন্ধ ও পলাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, আমি শুনেছি খেয়াতে তর্কাতর্কির এক পর্যায়ে হানিফ মিয়া স্ট্রোক করে মারা গেছেন। ওসি রফিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
