গ্রেপ্তার তরুণ কারাগারে
Why this classification
Chhatra League activists set fire to the July memorial in Shariatpur town on the night of 26 March 2026, which is a concrete arson attack on public property. Police filed a case against 23 members, and one suspect aged 21 was arrested and sent to jail.
Killed
0
Injured
0
Summary
শরীয়তপুর জেলা শহরের জুলাই স্মৃতিস্তম্ভে ২০২৬ সালের ২৬ মার্চ (বৃহস্পতিবার) রাতে ছাত্রলীগের কর্মী-সমর্থকরা আগুন ধরিয়ে দেন। ঘটনায় ২৩ জন ছাত্রলীগ নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে এবং একজন গ্রেপ্তার হয়ে কারাগারে পাঠানো হয়েছে।
AI analysis
Category
Political Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Awami League
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 26/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
গ্রেপ্তার তরুণ কারাগারে
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন গ্রেপ্তার তরুণ কারাগারে শরীয়তপুর জেলা শহরের জুলাই স্মৃতিস্তম্ভে বৃহস্পতিবার রাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছবি: সমকাল শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ | ১৭:১১ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ | ১৭:৪৮ শরীয়তপুর শহরে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রলীগের ২৩ জন নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে। শনিবার রাতে পুলিশের পক্ষ থেকে জেলা সদরের পালং মডেল থানায় মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম। এ ঘটনায় রিয়াজুল ইসলাম (২১) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ছাত্রলীগের কর্মী-সমর্থকরা জেলা শহরের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেন। পরবর্তী সময়ে এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে এবং প্রশাসনের নজরে পড়ে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে শরীয়তপুর সদর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, স্মৃতিস্তম্ভের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে এ ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে ছাত্রলীগের জেলা কমিটির আহ্বায়ক মহসিন মাতবরের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তিনি আরও জানান, এ ঘটনায় শনিবার রাতে একজনকে গ্রেপ্তার করে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।
