কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
Why this classification
This incident was classified as criminal violence in Cumilla. Parties reported: Miscreants, Businessman. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 1 source.
Killed
1
Injured
0
Summary
কুমিল্লার চৌদ্দগ্রামে ৫ মে রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আনোয়ার হোসেন নয়ন নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের পরিবারের দাবি, হামলাকারীরা তাঁর কাছ থেকে এক লাখ টাকা ছিনতাই করেছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
74% · severity 8
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 05/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, দুই নারী গ্রেপ্তার
পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, দুই নারী গ্রেপ্তার ছবি: সমকাল কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ২১:৪৫ জাতীয় জরুরি সেবার ৯৯৯ এ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। গত বুধবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন– রামচন্দ্রপুর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী লিজা আক্তার ও নেয়ামুল কবিরের স্ত্রী শেফালী বেগম। জানা গেছে, গত বুধবার রাত ১০টার দিকে বুড়িচং উপজেলার রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকায় একটি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় জাতীয় জরুরি সেবার ৯৯৯ এ নম্বরে ফোন পেয়ে তদন্তে যায় দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন ব্যক্তি ধারাল অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। কনস্টেবল মো. ফোরকানকে কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে বুড়িচং থানার ওসি লুৎফুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ সদস্যকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান জানান, এ ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে বাধা এবং হত্যাচেষ্টার অভিযোগে চারজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
কুমিল্লার চৌদ্দগ্রামে মো. আনোয়ার হোসেন নয়ন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোছেন এ তথ্য নিশ্চিত করেন। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের গাংরা রাস্তার মাথা এলাকায় হামলার শিকার হন নয়ন। নিহত নয়ন জগন্নাথ দীঘি ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। তিনি গাংরা রাস্তার মাথায় ভেরাইটিজ মালামালের পাইকারি ব্যবসায়ী ছিলেন। জানা গেছে, হামলায় গুরুতর আহত নয়নকে স্থানীয়রা প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তিনি মারা যান। পরিবারের দাবি, দুর্বৃত্তরা ব্যবসায়ীর কাছে থাকা এক লাখ টাকা ছিনতাই করেছে। চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুর্বৃত্তদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।
বরুড়ায় বাবাকে কুপিয়ে হত্যা যুবকের
বরুড়ায় বাবাকে কুপিয়ে হত্যা যুবকের Advertisement কুমিল্লা ব্যুরো প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বরুড়ায় পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। সোমবার রাতে পৌরসভার পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার শিকার আলী আকবর ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় ঘাতক ছেলে যুবক আবুল কালামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ এবং স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাবা আলী আকবরের সঙ্গে ছেলে আবুল কালামের কথা কাটাকাটি হয়। এ সময় বাবা আলী আকবরকে কালাম দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘাতক ছেলে পালাতে গেলে এলাকাবাসীর সহায়তায় গ্রেফতার করে পুলিশ। বাবা-ছেলে দুজনই রিকশাচালক। বরুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, বাবা ছেলের মধ্যে কি নিয়ে বিরোধ ছিল সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। স্বজনরা কালামের মানসিক সমস্যা রয়েছে বলে দাবি করলেও আমরা সে ধরনের উপসর্গ দেখিনি।
