এনসিপি নেতার ওপর দুর্বৃত্তের হামলা
Why this classification
The report describes a physical assault on an NCP leader by unknown goons; because the perpetrators are not linked to any political party, the event is treated as criminal rather than political violence.
Killed
0
Injured
1
Summary
শনিবার, ১৮ জুলাই ২০২৬-এ, খালিয়াজুরী, নেট্রকোনা-তে এনসিপি নেতা মুশফিকুর রহমান মিন্টুকে দুর্বৃত্তরা আঘাত করে। তিনি বাম হাতে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
86% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: NCP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 18/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
এনসিপি নেতার ওপর দুর্বৃত্তের হামলা
এনসিপি নেতার ওপর দুর্বৃত্তের হামলা প্রতীকী ছবি নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ০৫:০৭ নেত্রকোনার খালিয়াজুরীতে এনসিপির জেলা কমিটির সিনিয়র সদস্য সচিব ও খালিয়াজুরী উপজেলা কমিটির আহ্বায়ক মুশফিকুর রহমান মিন্টু দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, আগামী ২৪ জুলাই কেন্দ্রীয় নেতাকর্মীদের ‘জুলাই গড়তে পদযাত্রা’ কর্মসূচি। এজন্য গতকাল বেলা ১১টার দিকে খালিয়াজুরী উপজেলা সদরের সহকারী কমিশনার (ভূমি) অফিস সংলগ্ন মাঠ পরিদর্শনে যান এনসিপি নেতা মিন্টু। এরপর উপজেলা বালুচরের মাঠে একটি রেস্তোরাঁয় যান তিনি। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। এতে তিনি বাম হাতে আঘাত পান। পরে স্থানীয় নেতাকর্মীরা তাঁকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপি নেতাকর্মীরা। এনসিপি নেতা মুশফিকুর রহমান মিন্টু বলেন, ‘ঘটনাস্থলে আমার সঙ্গে এনসিপির আর কেউ ছিলেন না। আমি হামলাকারী কাউকে চিনতে পারি নাই।’ খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, ফোন করে হামলার বিষয়টি জানানো হলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
খালিয়াজুরীতে এনসিপি নেতার ওপর হামলা
খালিয়াজুরীতে এনসিপি নেতার ওপর হামলা Advertisement নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ খালিয়াজুরীতে এনসিপি জেলা কমিটির সিনিয়র সদস্য সচিব ও উপজেলার আহ্বায়ক মুশফিকুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, ২৪ জুলাই দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের নেত্রকোনা সদর ও খালিয়াজুরীতে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠিতব্য ‘জুলাই গড়তে পদযাত্রা’ কর্মসূচিকে সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের সভাস্থল পরিদর্শন শেষে মুশফিকুর রহমানসহ দলের কয়েকজন নেতা উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। আহত মুশফিকুর রহমান বলেন, হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তার মাথা ও হাতে আঘাত করে। পরে দলের নেতাকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপির নেতাকর্মীরা।
