বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ
Why this classification
The article reports extortion, road blockage, and arson attempts against a BNP member's house, indicating political intimidation. Because the victim is identified with BNP, the incident is classified as political violence.
Killed
0
Injured
0
Summary
সিলেটের পশ্চিম পীরমহল্লায় বিএনপি সদস্য ফাতেমা জান্নাত বাবলি দাবি করেন যে হুমায়ুন বখত ও তার পরিবার তাদের বাড়িতে চাঁদা দাবি করে, রাস্তা বাধা দেয় এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। তিনি নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 14/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ
বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ সিলেট ব্যুরো প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ০৮:৩২ | প্রিন্ট সংস্করণ সিলেটের পশ্চিম পীরমহল্লায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা দাবি, সরকারি রাস্তা দিয়ে চলাচলে বাধা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন ফাতেমা জান্নাত বাবলি। ফাতেমা বলেন, ‘আমার দুই প্রবাসী ভাই ফারুক ইবনে আম্বিয়া আলমগীর ও আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়ার কষ্টার্জিত অর্থে কেনা জমিতে নির্মিত পশ্চিম পীরমহল্লার ‘ঐকতান-১২৫’ নম্বর তিনতলা ভবনে আমি দুই সন্তান নিয়ে বসবাস করছি। কিন্তু প্রতিবেশী হুমায়ুন বখত ও তাঁর পরিবারের সদস্যরা আমাদের হয়রানি করে আসছেন।’ তাঁর অভিযোগ, হুমায়ুন বখত প্রথমে ১০ লাখ এবং পরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাসার মূল প্রবেশপথে ময়লা-আবর্জনা, মলমূত্র ও ভাঙা ইট ফেলে চলাচলের পথ অবরুদ্ধ করে রাখে। এমনকি পরিচ্ছন্নতা কর্মীরা বর্জ্য সংগ্রহ করতে এলে তাদেরও বাধা দেওয়া হয়। ফাতেমা জান্নাত বাবলি জানান, গত ১০ ফেব্রুয়ারি তাঁর বাবার মৃত্যুর পর আত্মীয়স্বজনকে যাতায়াতেও বাধা সৃষ্টি করা হয়। পরে বাসার প্রবেশমুখে দুই ফুট উঁচু দেয়াল নির্মাণ করে রাস্তা বন্ধের চেষ্টা করা হলে তারা আদালতের শরণাপন্ন হন। আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেও তা মানা হচ্ছে না। তাঁর ভাষ্য, গত ১ জুলাই বাসার গৃহকর্মী রাস্তার আবর্জনা পরিষ্কার করতে গেলে হুমায়ুন বখত ও তাঁর পরিবারের সদস্যরা হামলার চেষ্টা করেন। এ ছাড়া তাঁর বোনের ছেলেদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এবং ঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযোগ গ্রহণ না করায় আদালতে মামলা করা হয়েছে। একইভাবে চাঁদাবাজির অভিযোগেও একটি মামলা বর্তমানে বিচারাধীন। ফাতেমা জান্নাত বাবলি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত হুমায়ুন বখত। তিনি বলেন, আমার বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি কিংবা সরকারি রাস্তা দখল করে চলাচলে বাধা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি এমন কোনো কর্মকাণ্ডে জড়িত নই। - বিষয় : - বিএনপি
র্যাব সদস্য ইমনকে খুনের দায় স্বীকার ঘাতক বাপ্পীর
র্যাব সদস্য ইমনকে খুনের দায় স্বীকার ঘাতক বাপ্পীর ইমনের শেষকৃত্য সম্পন্ন Advertisement সিলেট ব্যুরো ও হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ র্যাব সদস্য ইমন আচার্য হত্যা মামলায় গ্রেফতার মাদকাসক্ত ছিনতাইকারী আসাদুল আলম বাপ্পী রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ইমনের (২৮) লাশ সমাহিত করা হয়েছে। শুক্রবার সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানার পাশে মাদক ব্যবসায়ী আসাদুল আলমের ছুরিকাঘাতে ইমন নিহত হন। এদিকে রোববার উপজেলার ধলই ইউনিয়নের ৩নং ওয়ার্ড পশ্চিম ধলই গ্রামের শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তার পরিবারে চলছে শোকের মাতম। সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, আদালতে ইমন হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে বিকালে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৩নং ওয়ার্ড পশ্চিম ধলই গ্রামের শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এর আগে শনিবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে ইমনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাত ৩টার দিকে লাশ গ্রামের বাড়ি পৌঁছে। এ সময় আত্মীয়স্বজনের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্বামীর শোকে স্ত্রী বারবার মূর্ছা যান। ইমনের মা ও বাবা, ভাই-বোনরা শোকে মুহ্যমান। ধলই গ্রামের রণধীর আচার্যের ছোট ছেলে ইমন চলতি বছর ফেব্রুয়ারিতে বিয়ে করেন। ছুটি কাটিয়ে কয়েকদিন আগে তিনি কর্মস্থলে যোগ দেন।
