ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আত্মগোপনে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন

AI-classifiedconfidence 80%

Why this classification

The article reports a woman's body found in a Bhola flat on 4 June 2026, with her family alleging her husband and in-laws beat her to death, and police found an injury mark under her chin. It is a single, recent, concrete incident involving a death in Bangladesh, so it qualifies as violence, though the murder claim is not yet confirmed.

Reported by:Dhaka PostSingle source
03/06/26•উকিলপাড়া, ভোলা শহর

Killed

1

Injured

0

Summary

ভোলা শহরের উকিলপাড়ার একটি ভাড়া বাসায় ২১ বছর বয়সী গৃহবধূ সুমাইয়া আক্তার মিতুর মরদেহ পাওয়া গেছে; পরিবারের অভিযোগ, স্বামী সোহাগ ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে তাঁকে হত্যা করে পালিয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহের থুতনির নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

80% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

সোহাগ (স্বামী)কোহিনুর বেগম (শাশুড়ি)লিজা (ননদ)মো. বশির (মৃতের বাবা)মো. জিয়াউদ্দিন (পরিদর্শক, তদন্ত), ভোলা সদর মডেল থানা

Affected infrastructure

ভাড়া বাসার ফ্ল্যাট

Tags

Domestic ViolenceMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 03/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 04/06/26open original ↗

ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আত্মগোপনে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন

ভোলায় ভাড়া বাসায় সুমাইয়া আক্তার মিতু (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই আত্মগোপনে গেছেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। তবে নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর পৌনে ১টার দিকে ভোলা শহরের উকিলপাড়ায় একটি ফ্ল্যাটের পঞ্চম তলা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমাইয়া ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বশির ও আয়েশা খাতুন দম্পতির বড় মেয়ে। তার ওয়াকিয়া নামে তিন বছরের একটি মেয়ে রয়েছে। সুমাইয়ার পরিবার জানায়, প্রায় পাঁচ বছর আগে পাশের সৃষ্টিতলা এলাকার বাসিন্দা সামসুদ্দিন ও কোহিনুর বেগমের ছেলে কাচের ব্যবসায়ী সোহাগের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুমাইয়া। এটি উভয়েরই দ্বিতীয় বিয়ে। বিয়ের পর সোহাগ তার মা কোহিনুর, বোন লিজা ও স্ত্রীকে নিয়ে উকিলপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। বিয়ের পর থেকে নানা কারণে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন সুমাইয়া। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার ভোলা সদর মডেল থানায় জানানো হয় এবং উভয় পরিবারের মধ্যে সমঝোতাও হয়। সর্বশেষ বুধবার রাতে সুমাইয়া তার বোন মিমের মোবাইলে ভয়েস রেকর্ড পাঠিয়ে জানান, স্বামী সোহাগ তাকে আবারও মারধরসহ অমানবিক নির্যাতন করেছেন। পরিবারের সদস্যরা আরও জানান, বৃহস্পতিবার সকালে সোহাগ তাদের ফোন করে দ্রুত আসতে বললে তারা এসে দেখেন ঘরের দরজা খোলা এবং সোহাগসহ পরিবারের অন্য সদস্যরা পালিয়ে গেছেন। শয়নকক্ষের খাটের ওপর সুমাইয়ার মরদেহ পড়ে আছে। পরে খবর পেয়ে ভোলা সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতাহাল সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে সুমাইয়ার বাবা মো. বশির, মা আয়েশা ও চাচাতো ভাই মো. রাহাত বলেন, মেয়ের সুখের জন্য জামাতা সোহাগকে ব্যবসার জন্য ২০ থেকে ৩০ লাখ টাকা দিয়েছি, তবু মেয়ের সুখ দেখিনি। গত রাতে স্বামী সোহাগ, শাশুড়ি ও ননদ মিলে সুমাইয়াকে শারীরিক নির্যাতন করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে গেছে। পরে জানতে পেরেছি সোহাগ ও তার পরিবার একইভাবে তার প্রথম স্ত্রীকেও হত্যা করেছে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান। এ বিষয়ে ভোলা সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের থুতনির নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবার এখনো থানায় মামলা করেনি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খাইরুল ইসলাম/আরএআর