‘শিবির’ ট্যাগ দিয়ে তিন পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a specific, recent physical attack in Dhaka district. A Chhatra Dal leader and about 20 to 25 people beat three students outside a college gate with fists, chairs and glasses after labelling them 'Shibir', leaving one student unconscious and three injured. Police complaint has been filed, and the article reports threats to kill.

Reported by:JugantorSingle source
10/05/26•ধামরাই সরকারি কলেজের প্রধান ফটকের সামনে

Killed

0

Injured

3

Summary

২০২৬ সালের ১০ মে (রোববার) দুপুরে ধামরাই সরকারি কলেজের প্রধান ফটকের সামনে ছাত্রদলের কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক রাহিমুর রব্বানী শশীসহ ২০-২৫ জন তিন পরীক্ষার্থীকে 'শিবির' আখ্যা দিয়ে কিল-ঘুসি, চেয়ার ও কাচের গ্লাস দিয়ে মারধর করে। এতে মাহমুদুল হাসান রক্তিম মাথায় আঘাত পেয়ে অচেতন হন, হত্যার হুমকিও দেওয়া হয় এবং আহতরা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

AI analysis

Category

Political Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

BNP

Victim side

Unknown

Other actors

রাহিমুর রব্বানী শশী (ছাত্রদল কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক)মাহমুদুল হাসান রক্তিম (আহত পরীক্ষার্থী)ছাত্রদল সংশ্লিষ্ট ২০-২৫ জন অভিযুক্তআহত দুই সহপাঠী

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 3

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 10/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 12/05/26open original ↗

‘শিবির’ ট্যাগ দিয়ে তিন পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

‘শিবির’ ট্যাগ দিয়ে তিন পরীক্ষার্থীকে কুপিয়ে জখম ধামরাইয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ Advertisement ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ঢাকার ধামরাই সরকারি কলেজে ডিগ্রি তৃতীয় বর্ষের নির্বাচনি পরীক্ষা দিতে এসে হামলার শিকার হয়েছেন তিন পরীক্ষার্থী। কলেজের প্রধান ফটকের সামনে রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মাহমুদুল হাসান রক্তিম রয়েছেন। এ ঘটনায় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহিমুর রব্বানী শশীসহ ২০-২৫ জনের বিরুদ্ধে ধামরাই থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, পরীক্ষা শেষে বের হওয়ার সময় রক্তিম ও তার দুই সহপাঠীর পথরোধ করে অভিযুক্তরা। পূর্বের কথা কাটাকাটির জেরে তারা প্রথমে গালিগালাজ করে। প্রতিবাদ করলে হামলাকারীরা অতর্কিতভাবে কিল-ঘুসি ও এলোপাতাড়ি মারধর শুরু করে। পরে রক্তিম ও তার বন্ধুদের কলেজ ক্যান্টিনে নিয়ে চেয়ার-টেবিল ও কাচের গ্লাস দিয়ে মারধর করা হয়। রক্তিম অভিযোগ করেন, হামলাকারীরা তাকে মাটিতে ফেলে লাথি মারে এবং চেয়ার দিয়ে মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে হত্যার হুমকিও দেওয়া হয়। ভুক্তভোগীদের দাবি, এর আগেও ফেসবুকে তাদের ‘শিবির’ আখ্যা দিয়ে হুমকি দেওয়া হয়েছিল। আহতরা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা ও ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।