স্মৃতিসৌধে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রশক্তির নেতা-কর্মীদের হাতাহাতি, উত্তেজনা
Why this classification
This incident was classified as political violence in Dhaka. Parties reported: Jatiya Party, Jatiya Chhatra Shakti. Reported by 1 source.
Killed
0
Injured
0
Summary
২০২৬ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় পার্টি ও জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও ব্যানার ছেঁড়ার ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষ পরস্পরকে হামলার জন্য দায়ী করলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
AI analysis
Category
Political Violence
Confidence
76% · severity 2
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 26/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
স্মৃতিসৌধে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রশক্তির নেতা-কর্মীদের হাতাহাতি, উত্তেজনা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আগমুহূর্তে আজ সকালে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। হাতাহাতি ও উত্তেজনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এবং ছাত্রশক্তির নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জাকসুর সমাজসেবা সম্পাদক এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহসভাপতি আহসান লাবীব। জাতীয় পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে, মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ব্যানারসহ মিছিল ও ফুল নিয়ে লাইনে অপেক্ষমাণ থাকা অবস্থায় একটি গ্রুপ তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় জাতীয় পার্টির নেতা-কর্মীরা তাদের ভদ্রভাবে প্রতিরোধ করেন।অন্যদিকে জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে দাবি করা হয়েছে, জাতীয় পার্টি স্লোগান দেওয়ার সময় ছাত্রশক্তির পক্ষ থেকেও ‘মুজিববাদের দালালেরা হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেওয়া শুরু করলে জাতীয় পার্টির এক নেতা ছাত্রশক্তির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি নাঈম আবেদিনের ওপর হামলা করলে ছাত্রশক্তির নেতা-কর্মীরা জাতীয় পার্টির ব্যানার ছিঁড়ে ফেলেন। ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, ‘আমরা এখনো জানি না কারা করেছে (হামলা), তবে আমাদের দৃঢ়বিশ্বাস একাত্তরবিরোধী চক্র, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা পাকিস্তানকে ধারণ করে, যারা পাকিস্তানে আবার ফিরে যেতে চায়, তারা এই পবিত্র জায়গায় এই অপবিত্র কাজটি করতে পারে।’শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমরা যখন মিছিল নিয়ে আসছিলাম, তখন কিছু ছেলেপেলে আমাদের মিছিলে আক্রমণ করেছে, তবে আমাদের নেতা-কর্মীরা সেটিকে ভদ্রভাষায় প্রতিহত করেছে।’ তিনি অবশ্য দাবি করেন এই ঘটনায় জাতীয় পার্টির কেউ হতাহত হয়নি। তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ সাহসিকতার সঙ্গে ব্যাপারটি দেখেছি। আমরা তাদের উগ্র ফাঁদে পা দিইনি।’ অন্যদিকে জাকসুর সমাজসেবা সম্পাদক এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহসভাপতি আহসান লাবীব বলেন, ‘সেখানে জাতীয় পার্টির লোকজন নানা ধরনের স্লোগান দিচ্ছিল। এ সময় আমরাও স্লোগান দেওয়া শুরু করি, মুজিববাদের দালালেরা হুঁশিয়ার, সাবধান। এ সময় জাতীয় পার্টির একজন নেতা আমাদের ছাত্রশক্তির একজন নেতার ওপর হামলা করে, পরে আমাদের ছাত্রশক্তির নেতা-কর্মীরা তাদের ব্যানার ছিঁড়ে ফেলে।’
