লক্ষণ ভালো নয়, এদের খুঁটির জোর কোথায়?

AI-classifiedconfidence 94%

Why this classification

প্রতিবেদনটি একটি সংগঠিত সশস্ত্র হামলা ও ভাঙচুর বর্ণনা করে, যার পেছনে সন্ত্রাসী গ্রুপের জড়িততা আছে, তাই এটি রাজনৈতিক/উগ্রবাদী সহিংসতা হিসেবে স্বীকৃত হয়েছে।

Reported by:SamakalSingle source
13/07/26•Chawk Bazar

Killed

0

Injured

0

Summary

২০২৬-০৭-১৩ তারিখে চট্টগ্রাম নগরীর চকবাজারে ডিডিএনের অফিসে ১৫-২০ জন মাস্কড সশস্ত্র দল চাঁদা না দেওয়ার কারণে হামলা ও ভাঙচুর করে। মালিক আদিল বিন মামুন ফোনে ডেবিট ইমন নামে সন্ত্রাসীকে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ করেন।

AI analysis

Category

Terrorism / Extremist Attacks

Confidence

94% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

আদিল বিন মামুনডেবিট ইমনসাজ্জাদ হোসেন (বড় সাজ্জাদ)

Affected infrastructure

DDN office

Tags

Extremist ViolenceExtortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 13/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 14/07/26open original ↗

লক্ষণ ভালো নয়, এদের খুঁটির জোর কোথায়?

ফেসবুকে জামায়াত আমির লক্ষণ ভালো নয়, এদের খুঁটির জোর কোথায়? জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সমকাল প্রতিবেদক প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১২:৩৩ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ১৩:১৭ চট্টগ্রাম নগরীর চকবাজারে চাঁদা দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে তাদের কঠিন শাস্তি হবে কিনা তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেছেন। হামলাকারীদের রাজনৈতিক পরিচয় প্রকাশের আহ্বান জানিয়ে তিনি প্রশ্ন রেখেছেন, ‘এদের খুঁটির জোর কোথায়? এই লক্ষণ খুব ভালো নয়।’ মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব কথা লেখেন। জামায়াত আমির লিখেছেন, ‘চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করুন। তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন। জানি না, কঠিন শাস্তির বিধান হবে কি না। লক্ষণ খুব ভালো নয়।’ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে তিনি লেখেন, ‘জনগণকেই এখন নিজেদের আত্মরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে। কারণ সরকার কোনো কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। একের পর এক অভিনব ঘটনা ঘটেই চলছে।’   প্রসঙ্গত, আগের দিন সোমবার চট্টগ্রাম নগরীর চকবাজারের এক্সেস রোডে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (ডিডিএন) মালিক আদিল বিন মামুনের কাছে চাঁদা দাবি করে তাকে হুমকি দেন শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী ডেবিট ইমন। তাঁর কথামতো চাঁদা না দেওয়ায় দুই দিন পার হওয়ার পর সোমবার ওই প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে মুখোশধারী এক দল সশস্ত্র দুর্বৃত্ত। প্রতিষ্ঠানটির লোকজন বলেন, সাজ্জাদ গ্রুপ দুই কোটি টাকা চাঁদা দাবি করেছিল। টাকা না পেয়ে এ হামলা চালিয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল দুপুরে ১৫-২০ জনের একটি দল কার্যালয়ের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। তিন মিনিট ভাঙচুর চালিয়ে অফিস ত্যাগ করেন দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্ধ্যায় ডিডিএনের মালিক পক্ষ মামলা দায়েরের জন্য নগরের চকবাজার থানায় যায়। ডিডিএনের মালিক আদিল বিন মামুন বলেন, ‘বিদেশি একটি নম্বর থেকে দুই দিন আগে আমাকে ফোন করে ডেবিট ইমন পরিচয় দেওয়া এক ব্যক্তি। ফোনে প্রথমে ব্যবসা বন্ধ করে দিতে বলে। আর ব্যবসা করলে এককালীন দুই কোটি টাকা ও মাসে ১০ লাখ টাকা চাঁদা দিতে বলে। তার কথা মতো চাঁদা না দেওয়ায় দুই দিন পরই প্রতিষ্ঠানে হামলা চালায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইমন বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী।’