রাস্তায় দেওয়াল তৈরি করে কাজ বন্ধ
Why this classification
হানিফ ভাট্টি রাস্তার মাঝখানে ইটের দেওয়াল গড়ে সরকারি রোড নির্মাণ কাজ বন্ধ করেছেন, যা সংজ্ঞা অনুযায়ী ধ্বংসাত্মক কাজ (ভ্যান্ডালিজম) এবং তাই হিংসা হিসেবে গণ্য হয়।
Killed
0
Injured
0
Summary
আগৈলঝাড়া এলাকায় হানিফ ভাট্টি রাস্তার মাঝখানে ইটের দেওয়াল গড়ে ১ কোটি ১৯ লাখ টাকার সরকারি রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। বর্তমানে কাজটি স্থগিত রয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 2
Perpetrator side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 06/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
রাস্তায় দেওয়াল তৈরি করে কাজ বন্ধ
রাস্তায় দেওয়াল তৈরি করে কাজ বন্ধ Advertisement আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ আগৈলঝাড়ায় রাস্তার মাঝে দেওয়াল দিয়ে ১ কোটি ১৯ লাখ টাকার সরকারি কাজ বন্ধ করে দিয়েছেন এক প্রভাবশালী ব্যক্তি। এরপর থেকে ওই রাস্তার কাজ বন্ধ রয়েছে। রাস্তার মাঝে দেওয়াল করা ব্যক্তি হানিফ ভাট্টি বলেন, আমার জায়গা থেকে আমি কাঁচা রাস্তা দিয়েছি। এখন কার্পেটিং রাস্তা করতে দেব না। যার জন্য আমি রাস্তার মধ্যে দেওয়াল করেছি। জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের উত্তর বাগধা থেকে শুরু হয়ে আস্কর পর্যন্ত ২ কিলোমিটার কাঁচা রাস্তা কার্পেটিং করার জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে জানুয়ারিতে টেন্ডার আহ্বান করা হয়। টেন্ডারে বরিশালের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। তাদের কাছ থেকে আগৈলঝাড়ার ঠিকাদার বদিউজ্জামান সরল মোল্লা কাজটি ক্রয় করে কাজ শুরু করেন। আস্কর থেকে রাস্তার মাটি খুঁড়ে উত্তর বাগধা হানিফ ভাট্টির পুকুরপাড়ে এলে তিনি রাস্তার কাজে বাধা দিয়ে তার জায়গার দুই পাশে ১০ ইঞ্চি ইট দিয়ে ওয়াল করে রাস্তার নির্মাণ কাজ বন্ধ করে দেন। বর্তমানের ওই রাস্তার কাজ বন্ধ রয়েছে। এ ব্যাপারে বাগধা ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বলেন, আমি ঢাকায় রয়েছি। ঢাকা থেকে এসে সরেজমিন দেখে সমাধান করব। সরকারি কাজ কেউ বন্ধ করতে পারে না।
