শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, উধাও বাড়ির লোকজন

AI-classifiedconfidence 92%

Why this classification

প্রবন্ধে গৃহবধূর রহস্যজনক মৃত্যুর বর্ণনা রয়েছে, যা হিংসা (হত্যা) হিসেবে সংজ্ঞায়িত এবং ১৪ দিনের মধ্যে ঘটেছে; কোনো রাজনৈতিক বা ধর্মীয় দল জড়িত নয়, তাই এটি অপরাধমূলক হিংসা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Reported by:JugantorSingle source
01/06/26•দড়িমুকুন্দ উত্তরপাড়া

Killed

1

Injured

0

Summary

শেরপুরের শাহবন্দেগী ইউনিয়নের দড়িমুকুন্দ উত্তরপাড়ায় গৃহবধূ নিলুফা আক্তার (২২) এর দেহ মেঝে থেকে উদ্ধার করা হয়েছে; শ্বশুরবাড়ির লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে দুই বছরের সন্তানসহ গিয়ে গেছে। মৃতের গলায় ফাঁসের দাগ পাওয়া গেছে, মৃত্যুর কারণ নিশ্চিত করতে মর্গে পাঠানো হয়েছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

92% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

নিলুফা আক্তারএকলাস আলীএসআই জাহিদুল ইসলাম

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 01/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 03/06/26open original ↗

শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, উধাও বাড়ির লোকজন

শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, উধাও বাড়ির লোকজন Advertisement বগুড়া ব্যুরো প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ শেরপুরে নিলুফা আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার রাতে পুলিশ শাহবন্দেগী ইউনিয়নের দড়িমুকুন্দ উত্তরপাড়ায় বাড়ির ঘরের মেঝে থেকে লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে রয়েছেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। পুলিশ ও স্বজনরা জানান, নিলুফা আক্তার ওই ইউনিয়নের দড়িমুকুন্দ উত্তরপাড়ার ট্রাক হেলপার এখলাস আলীর স্ত্রী। স্বামী এখলাস গত তিন দিন ধরে কাজে বাড়ির বাহিরে রয়েছেন। সোমবার রাতে কান্নার শব্দ পেয়ে প্রতিবেশীরা বাড়িতে ছুটে এসে নিলুফার লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এদিকে পুলিশ আসার আগেই শ্বশুর, শাশুড়ি ও দেবর বাড়ি ছেড়ে চলে গেছেন। এ সময় তারা নিলুফার দুই বছরের সন্তানকেও সঙ্গে নিয়ে গেছেন। এসআই জাহিদুল ইসলাম জানান, মৃতের শরীরে দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন নেই। তবে গলায় ফাঁসের দাগ রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।