কিশোর গ্যাংয়ের মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

AI-classifiedconfidence 92%

Why this classification

This is a single, recent incident on the night of 4 April 2026 in which teenage gang members attacked a businessman named Selim with sticks while he was trying to stop their fight. He died from a head injury, and police detained one 16-year-old suspect.

Reported by:JugantorSingle source
04/04/26•গৌরীপুর এলাকা, দাদপুর ইউনিয়ন (৪নং ওয়ার্ড)

Killed

1

Injured

0

Summary

নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের গৌরীপুর এলাকায় ৪ এপ্রিল ২০২৬ রাত ৯টার দিকে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে ব্যবসায়ী মো. সেলিম (৫০) লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে মারা যান। ঘটনার পর উত্তেজিত জনতা কিশোর গ্যাং সদস্য মো. রাজু (১৬)-কে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

কিশোর গ্যাংয়ের সদস্যরা (প্রতিপক্ষ দুই গ্রুপ)মো. সেলিম (৫০), ব্যবসায়ী, নিহতমো. রাজু (১৬), কিশোর গ্যাং সদস্য, আটকসুধারাম থানার ওসি মো. তৌহিদুল ইসলাম

Tags

Gang WarMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 04/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 05/04/26open original ↗

কিশোর গ্যাংয়ের মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

কিশোর গ্যাংয়ের মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর Advertisement কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৭ এএম নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নে কিশোর গ্যাংয়ের দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে লাঠির আঘাতে মো. সেলিম (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে ২নং দাদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. সেলিম গৌরীপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে গৌরীপুর এলাকায় স্থানীয় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি ও মারামারি শুরু হয়। এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মো. সেলিম ওই কিশোরদের মধ্যে মারামারি থামাতে যান। এতে ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে লক্ষ্য করে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তাদের লাঠির আঘাতে মাথায় গুরুতর আহত হয়ে সেলিম মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই উত্তেজিত জনতা ধাওয়া করে মো. রাজু (১৬) নামের এক কিশোর গ্যাং সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সুধারাম থানার ওসি মো. তৌহিদুল ইসলাম বলেন, মারামারি থামাতে গিয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় রাজু নামের এক কিশোরকে আটক করা হয়েছে।