সম্পত্তি নিয়ে সন্তানদের নির্যাতনে বাবার মৃত্যুর অভিযোগ
Why this classification
This incident was classified as criminal violence in Bhola. Parties reported: Family Members. Reported casualties: 1 killed and 1 injured. Reported by 2 sources.
Killed
1
Injured
0
Summary
ভোলার দৌলতখানে পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে সন্তানদের নির্যাতনে ছিদ্দিক ফকির (৭৫) নামে এক বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে। ২০২৬ সালের ২২ মার্চ দিবাগত রাতে উপজেলার চরখলিফা ইউনিয়নে এই ঘটনা ঘটে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 8
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 22/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
সম্পত্তি নিয়ে সন্তানদের নির্যাতনে বাবার মৃত্যুর অভিযোগ
সারাদেশ ভোলা সম্পত্তি নিয়ে সন্তানদের নির্যাতনে বাবার মৃত্যুর অভিযোগ জেলা প্রতিনিধি ভোলা ২৩ মার্চ ২০২৬, ১৪:২৬ অ+ অ- ভোলার দৌলতখান উপজেলায় পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে ছেলে-মেয়েদের নির্যাতনে ছিদ্দিক ফকির (৭৫) নামে এক বৃদ্ধ বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ। রোববার (২২ মার্চ) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকির বাড়িতে এ ঘটনা ঘটে। বিজ্ঞাপন নিহতের মেজো ছেলে নুরনবী অভিযোগ করে বলেন, আমার বাবার মোট ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে। গত কয়েকদিন ধরে পারিবারিক সম্পত্তির জন্য আমার ভাই নুর ছালেহ, নুর মোহাম্মদ ও বোন ইয়াসমিন এবং শারমিন মিলে বাবাকে চাপ দিয়ে আসছিল। বিষয়টি সমাধানের জন্য বাবা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের তার বাড়িতে এনে ছেলেমেয়েদের সাথের দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করেও ব্যর্থ হন। সর্বশেষ গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আমি বাবার বসতঘরে এলে আমার সামনেই বাকি ছেলে-মেয়ে ও বড় ছেলের সন্তান তৌহিদ বাবাকে মারধরসহ মাথায় আঘাত করে এবং আমাকেও মারধর করে। একপর্যায়ে বাবা ছিদ্দিক ফকির ঘটনাস্থলেই মারা যান। দৌলতখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সিকদার ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ছিদ্দিক ফকিরের সাথে তার সন্তানদের পারিবারিক সমস্যা ছিল বলে জানা গেছে। এ ঘটনায় থানায় এখনো লিখিত অভিযোগ পাইনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খাইরুল ইসলাম/আরএআর
ভোলার দৌলতখানে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ইউনিয়ন বিএনপির কার্যালয়
আগুনে পুড়ে যাওয়া আসবাব। আজ সোমবার সকালে ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির কার্যালয়েছবি: সংগৃহীত ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের আসবাব ও নথি পুড়ে গেছে। রোববার গভীর রাতে উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ বিএনপির ওই কার্যালয়ে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান তাঁরা। পরে দ্রুত সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিল, ব্যানার-পোস্টার ও গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়। উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাঁদের রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যেই এই অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। দৌলতখান থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দাস জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন বিএনপিদৌলতখানআগুনমামলাবরিশাল বিভাগভোলা
