জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a valid, recent incident: on Saturday 7 March 2026, two local groups fought with traditional weapons in Bhatipara Bazar, Dirai, over control of a fishery water body, injuring at least 20 people, 4 of them seriously. It is classified as violence because it involves a physical clash with weapons and injuries, and it is not a statement, a report on past events, or a summary of multiple incidents.

Reported by:JugantorSingle source
07/03/26•ভাটিপাড়া বাজার, দিরাই

Killed

0

Injured

20

Summary

শনিবার (৭ মার্চ ২০২৬) সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া বাজারে ধলিপুরী ডোবা জলমহালের দখল নিয়ে শিশির নূর ও রাসেল মিয়ার লোকজনের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন, যাদের মধ্যে ৪ জন গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ রয়েছে, শিশির নূরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

শিশির নূররাসেল মিয়াডা. পিন্টু তালুকদারওসি এনামুল হক চৌধুরী

Affected infrastructure

ধলিপুরী ডোবা জলমহাল

Tags

Land DisputeClash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 20

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 07/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 07/03/26open original ↗

জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ২০ Advertisement দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৮:০৭ পিএম ফাইল ছবি। সুনামগঞ্জের দিরাইয়ে জলমহালের দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুত্বর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (৭ মার্চ) উপজেলার ভাটিপাড়া বাজারে শিশির নূর ও রাসেল মিয়ার লোকদের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন- ভাটিপাড়া গ্রামের মুরসালিন (২৫), তারাজুল (৩২), রাজরান (২৪) ও গোলাম কিবরিয়া (৫০)। জানা যায়, ভাটিপাড়া গ্রামের পাশ্ববর্তী ধলিপুরী ডোবা নামক জলমহালটি ভাটিপাড়া গ্রামের রাসেল মিয়া ইজারাদার সমিতির কাছ থেকে সাবলিজ আনে। শিশির নূর এতে অংশ চাইলে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। শনিবার সকালে রাসেল মিয়ার লোকজন ডোবাতে সেচের মাধ্যেমে মৎস্য আরোহণ করতে গেলে শিশির নূরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত জন ২০ আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আবাসিক মেডিকেল অফিসার ডা. পিন্টু তালুকদার সংঘর্ষে আহতদের বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুত্বর আহত ৪ জনকে সিলেটে পাঠানো হয়েছে।  স্থানীয়রা জানান, মৎস্যজীবী সমিতি জলমহাল ইজারাপ্রাপ্ত হলেও নিয়ন্ত্রণ করে স্থানীয় রাজনৈতিক দলের কতিপয় সুবিধাভোগী নেতারা। তারা অবৈধ ক্ষমতা খাটিয়ে এসব জলমহাল বিভিন্ন ভাগে বিক্রি করে, ফলে প্রতিবছর জলমহাল দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। বিগত দিনে জলমহাল নিয়ন্ত্রণ নিয়ে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে। দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।