মাগুরায় রাতের আঁধারে ১ হাজার ফলন্ত কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
Why this classification
The article reports a concrete act of vandalism where unknown criminals cut down about a thousand banana trees, causing financial loss. The act occurred on 10 Oct 2026 in Magura, Bangladesh, meeting the recency and violence criteria, so it is classified as a violence incident.
Killed
0
Injured
0
Summary
মাগুরা জেলার মহম্মদপুরে এক কৃষকের প্রায় এক হাজার কলা গাছ রাতের আঁধারে অপরিচিত দুষ্কর্মীরা কেটে ফেলেছে, যার ফলে তার প্রায় ৫-৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। কৃষক অভিযোগ করেছেন এবং স্থানীয় ইউপি সদস্য ও থানা অফিসার তদন্তের আহ্বান জানিয়েছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
94% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 10/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
মাগুরায় রাতের আঁধারে ১ হাজার ফলন্ত কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক কৃষকের প্রায় এক হাজার ফলন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঋণ ও ধারদেনা করে গড়ে তোলা কলাবাগানের সব কলা গাছ কেটে ফেলায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক জয়দার শেখ। এ ঘটনায় তার প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (১০ অক্টোবর) রাতে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। ক্ষতিগ্রস্ত কৃষক জয়দার শেখ উপজেলার পাল্লা গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, পাল্লা গ্রামে বাড়ির পূর্ব পাশে গোরস্তানসংলগ্ন প্রায় ১০০ শতক জমি লিজ ও বর্গা নিয়ে কলাবাগান গড়ে তুলেছিলেন কৃষক জয়দার শেখ। এনজিওসহ বিভিন্ন মাধ্যম থেকে ৩ থেকে ৪ লাখ টাকা ঋণ নিয়ে বাগানটির পরিচর্যা করছিলেন। গাছগুলোতে কলা আসতে শুরু করেছিল। কিছু গাছে ফলও ধরেছিল। আর কিছুদিন পর কলা বিক্রি করে ঋণের টাকা পরিশোধের স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে এক রাতেই। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বাগানের প্রায় এক হাজার কলাগাছ কেটে ফেলেছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। এতে তার দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগ নষ্ট হয়ে গেছে। এখন ঋণের কিস্তি পরিশোধ এবং পরিবারের ভরণপোষণ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তার। ভুক্তভোগী কৃষক জয়দার শেখ বলেন, এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে দিনরাত পরিশ্রম করে বাগানটি গড়ে তুলেছিলাম। আর কিছুদিন পরই কলা বিক্রি করে ঋণ পরিশোধ করার কথা ছিল। কিন্তু শত্রুতাবশত আমার সব শেষ করে দিয়েছে। এখন কিস্তি দেব কী দিয়ে, পরিবার নিয়ে খাব কী– বুঝতে পারছি না। আমি সরকারের কাছে এ ঘটনার বিচার ও ক্ষতিপূরণ চাই। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কলা ব্যবসায়ীরা। স্থানীয় এক কলা ব্যবসায়ী বলেন, এই বাগান থেকে কলা কিনে ঢাকায় পাঠাতাম। কলা বিক্রি করে যে লাভ হতো, তা দিয়ে সংসার চালাতাম। বাগানের কলাগাছগুলো কেটে ফেলায় কৃষকের পাশাপাশি আমাদেরও ক্ষতি হয়েছে। এমন ঘটনায় আমরা খুবই মর্মাহত। স্থানীয় ইউপি সদস্য আলম নবী বলেন, ঋণ ও ধারদেনা করে জয়দার বাগানটি করেছিলেন। ফলন্ত কলাগাছ কেটে ফেলায় তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ প্রশাসনকে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি। এ বিষয়ে মহম্মদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, কলাগাছ কাটার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তাছিন জামান/বিআরইউ
