দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে স্বামী পলাতক

AI-classifiedconfidence 80%

Why this classification

A 19-year-old woman was allegedly strangled to death by her husband, Saddam Hossain, in a rented house in Santahar on Monday, 23 March 2026, and he fled afterwards. The cause of death is not yet officially confirmed as murder rather than suicide, but a case has been filed, so it is treated as a reported murder.

Reported by:JugantorSingle source
23/03/26•Shantinagar, Santahar Municipality

Killed

1

Injured

0

Summary

বগুড়ার আদমদীঘির সান্তাহারে সোমবার (২৩ মার্চ ২০২৬) দুপুরে স্বামী সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী রিমু বানুকে (১৯) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন, এবং ময়নাতদন্ত প্রতিবেদনের পর এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হবে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

80% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Saddam Hossain (husband of the victim, accused, absconding)Rimu Banu (19, victim, second wife)Mother-in-law of the victim (witness, discovered the body)SI Abdul Mannan, Santahar Town Police Outpost

Tags

Domestic ViolenceMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 23/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 25/03/26open original ↗

দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে স্বামী পলাতক

দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে স্বামী পলাতক Advertisement বগুড়া ব্যুরো প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বগুড়ার আদমদীঘিতে সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রী রিমু বানুকে (১৯) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার সান্তাহার পৌরসভার শান্তিনগর এলাকায় ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক পলাতক রয়েছেন। সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির এসআই আবদুল মান্নান জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এটি হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ও এলাকাবাসী জানান, সাদ্দাম মাস তিনেক আগে রিমু বানুকে বিয়ে করেন। বিয়ের পর বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তিনগর এলাকায় ভাড়া বাসায় স্ত্রী ও শাশুড়িকে রাখেন। তিনি মাঝে মাঝে দ্বিতীয় স্ত্রীর কাছে আসা-যাওয়া করতেন। সোমবার দুপুরে সাদ্দাম দ্বিতীয় স্ত্রীর কাছে আসেন। তাদের ঘরের দরজা বন্ধ ছিল। পাশের ঘরে শাশুড়ি ছিলেন। কিছুক্ষণ পর সাদ্দাম ঘর থেকে বের হয়ে শাশুড়িকে জানান, রিমু ঘুমিয়ে আছে তাকে ডাকবেন না। শাশুড়ির সন্দেহ হলে তিনি প্রায় ১০ মিনিট পর ঘরের ভেতরে গিয়ে দেখেন, খাটে রিমুর লাশ পড়ে আছে। সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ সদস্যরা এসে লাশ উদ্ধার করেন। পুলিশের এসআই আবদুল মান্নান জানান, রিমুর লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা দাবি করছেন, রিমুকে শ্বাসরোধে হত্যা করে স্বামী সাদ্দাম পালিয়ে গেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এটি হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। আপাতত থানায় অপমৃত্যুও মামলা হয়েছে।