যৌথ বাহিনীর ক্যাম্পে পানিতে বিষ মিশ্রণ
Why this classification
The incident occurred within the last 14 days in Bangladesh, involves an armed attack on a joint security camp, and meets the definition of relevant violence, so it is marked as political violence.
Killed
0
Injured
0
Summary
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্পে পানিতে বিষ মিশিয়ে হত্যাচেষ্টা করা হয়। ক্যাম্পের সদস্যরা বিষাক্ত গন্ধ ও ফেনা দেখার পর পানি ব্যবহার বন্ধ করে এবং কোনো আহত হয়নি।
AI analysis
Category
Terrorism / Extremist Attacks
Confidence
94% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 24/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
পানিতে বিষ মিশিয়ে যৌথ বাহিনীর সদস্যদের হত্যাচেষ্টা
জঙ্গল সলিমপুর পানিতে বিষ মিশিয়ে যৌথ বাহিনীর সদস্যদের হত্যাচেষ্টা Advertisement চট্টগ্রাম ব্যুরো প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে স্থাপিত যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্পে ব্যবহৃত পানিতে বিষ মিশিয়েছিল দুর্বৃত্তরা। রোববার সকালে ক্যাম্পে থাকা সদস্যরা পানি ব্যবহার করতে গিয়ে তীব্র বিষাক্ত দুর্গন্ধ ও অস্বাভাবিক ফেনা দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সব সদস্যকে ওই পানি ব্যবহার থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পানির নমুনা সংগ্রহ করে এবং পানির সরবরাহ লাইনের একটি অংশ থেকে বিষের খালি কৌটা উদ্ধার করে। সময়মতো বিষয়টি বুঝতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভূমিদস্যু ও সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসাবে পরিচিত জঙ্গল সলিমপুরে বছরের শুরুতে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র্যাব-৭-এর উপসহকারী পরিচালক (ডিএডি) মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। এরপর সেখানে অস্থায়ী যৌথ বাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়। এলাকাকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন। এসব অভিযান ব্যাহত করতে সন্ত্রাসীদের একটি বাহিনী বিভিন্ন সময় নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে অস্থায়ী ক্যাম্পে হামলা, গুলিবর্ষণ এবং স্থাপনা ভাঙচুরের ঘটনাও ঘটেছে। যৌথ বাহিনীর সদস্যদের এলাকা থেকে সরিয়ে দিতেই পানির সঙ্গে বিষ মেশানো হয়েছিল বলে প্রশাসনের ধারণা। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম যুগান্তরকে বলেন, ‘ক্যাম্পে দায়িত্বরত পানির মোটর অপারেটর সকালে গিয়ে দেখতে পান পানিতে সাদা ফেনা ও তীব্র দুর্গন্ধ। বিষয়টি জানানোর পর তাৎক্ষণিভাবে ওই পানি ব্যবহার না করতে নির্দেশ দেওয়া হয়। এর ফলে কোনো সদস্য অসুস্থ হননি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে।’
