চকরিয়ায় ধর্ষণের ভয় দেখিয়ে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে ডাকাতি
Why this classification
This is a single, concrete incident from early on 3 June 2026 in which armed robbers broke into a lawyer's home in Chakaria by cutting a window grill, held residents at weapon-point, and stole gold, cash and phones. Because it involves a physical break-in and armed intimidation of named household members, it counts as violence.
Killed
0
Injured
0
Summary
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভরামুহুরী উকিলপাড়ায় ৩ জুন ২০২৬ ভোর ৪টার দিকে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতরা অস্ত্রের মুখে অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টুর অন্তঃসত্ত্বা পুত্রবধূসহ গৃহবাসীদের জিম্মি করে এবং ধর্ষণের ভয় দেখায়। তারা প্রায় চার ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 03/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
চকরিয়ায় ধর্ষণের ভয় দেখিয়ে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে ডাকাতি
চকরিয়ায় ধর্ষণের ভয় দেখিয়ে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে ডাকাতি Advertisement চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:৫৪ পিএম কক্সবাজারের চকরিয়ায় আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং ধর্ষণের ভয় দেখিয়ে বিপুল পরিমাণ টাকা-পয়সা ও মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) ভোররাত ৪টার দিকে চকরিয়া পৌরসভার ভরামুহুরী উকিলপাড়ায় অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টুর বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, ডাকাত দল বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে আইনজীবীর অন্তঃসত্ত্বা পুত্রবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তারা ১০ বছর বয়সি নাতনি ও এক যুবতী গৃহকর্মীকে ধর্ষণের ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। অ্যাডভোকেট মিন্টুর স্ত্রী ছৈয়দা দিলসাত খানম (৫৮) জানান, তার স্বামীসহ দুই সন্তান কাজের প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে ডাকাতরা ঘরে ঢুকে অন্তঃসত্ত্বা পুত্রবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং পঞ্চম শ্রেণিতে পড়ুয়া নাতনি ও যুবতী গৃহকর্মীকে ভয়ভীতি প্রদর্শন করে। পরে তারা আলমারি খুলে প্রায় চার ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা এবং তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। খবর পেয়ে চকরিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চকরিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লুৎফুল কবির বলেন, অ্যাডভোকেট মোর্শেদ রুবেল ও কক্সবাজারের একজন আইনজীবীকে অমানবিকভাবে মারধরের ঘটনার পর গত রাতে অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টুর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সহকর্মী আইনজীবী ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ বলেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত ডাকাতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য কাজ চলছে।
