কদমতলীতে জামায়াতের নেত্রীর ওপর হামলার অভিযোগ

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a single, concrete incident in which a Jamaat women's wing leader was struck on the head from behind in Kadamtali, Dhaka, on Wednesday, 28 January 2026, while campaigning for the party's candidate. She needed two stitches, and the report is recent, so it qualifies as a violent attack.

Reported by:SamakalSingle source
28/01/26•দিপ্তীর গলি, কদমতলী (৫২ নম্বর ওয়ার্ড)

Killed

0

Injured

1

Summary

২০২৬ সালের ২৮ জানুয়ারি (বুধবার) বিকেলে রাজধানীর কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডে ঢাকা-৪ আসনের জামায়াত প্রার্থীর পক্ষে প্রচারণার সময় জামায়াতের নারী নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবিকে পেছন থেকে মাথায় আঘাত করা হয়, এতে তার মাথায় দুটি সেলাই লাগে। থানায় লিখিত অভিযোগ না হলেও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

AI analysis

Category

Political Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Jamaat

Other actors

কাজী মারিয়া ইসলাম বেবি (জামায়াতের নারী নেত্রী, আহত)মনিরুল ইসলাম (আহতের স্বামী)শেখ আশরাফুজ্জামান (কদমতলী থানার ওসি)অজ্ঞাত হামলাকারীরিকশাচালক (আহতকে হাসপাতালে নিয়ে যান)

Tags

Election Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Jamaat

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 28/01/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 29/01/26open original ↗

কদমতলীতে জামায়াতের নেত্রীর ওপর হামলার অভিযোগ

কদমতলীতে জামায়াতের নেত্রীর ওপর হামলার অভিযোগ ফাইল ছবি সমকাল প্রতিবেদক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬ | ২২:৩৪ রাজধানীর কদমতলীতে কাজী মারিয়া ইসলাম বেবি নামে জামায়াতে ইসলামীর এক নেত্রীর ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলের এই ঘটনায় আহত নারী থানায় লিখিত অভিযোগ না করলেও পুলিশ তার সঙ্গে কথা বলার পর ঘটনার তদন্ত কার্যক্রম শুরু করেছে। আহত মারিয়া ইসলাম বেবির স্বামী মনিরুল ইসলাম সমকালকে জানান, তার স্ত্রী জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রুকন এবং কদমতলীর একটি ইউনিটির দায়িত্বে আছেন। তার স্ত্রীসহ কয়েকজন নারী ঢাকা-৪ আসনে জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের পক্ষে বুধবার কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডের প্রচারণা চালান। বিকেল ৩টার দিকে মারিয়াসহ ৬জন নারী দিপ্তীর গলিতে আলাদা হয়ে মানুষের বাড়িতে ঢুকে ভোট চান। মারিয়া গলিতে একা হাঁটার সময় পেছন থেকে কেউ এসে তার মাথায় আঘাত করে পালিয়ে যান। আঘাত পেয়ে তিনি মাটিতে বসে পড়লে এক রিকশাচালক তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। মনিরুল ইসলাম জানান, হামলাকারীকে তার স্ত্রী দেখতে পাননি। কী দিয়ে আঘাত করেছে তাও জানেন না তিনি। তার মাথায় দুটি সেলাই পড়েছে। কদমতলী থানার ওসি শেখ আশরাফুজ্জামান সমকালকে বলেন, জামায়াতের একজন নারী আহত হওয়ার খবর পেয়েছেন। তবে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। পুলিশ আহত নারীর সঙ্গে কথা বলেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। - বিষয় : - জামায়াতে ইসলামী - হামলার অভিযোগ