যুবকের রগ কাটলেন বহিষ্কৃত যুবদল নেতা

AI-classifiedconfidence 90%

Why this classification

A specific, recent attack is reported in which a 31-year-old man was beaten with bricks and cut with a knife, severing the tendon in his right leg, on 20 March 2026 in Puniyanagar village, Lakshmipur. The attacker, an expelled Jubo Dal member, allegedly carried out the attack with 10 to 12 people after the victim had filed a police complaint against him.

Reported by:JugantorSingle source
20/03/26•পুনিয়ানগর গ্রাম, দত্তপাড়া ইউনিয়ন

Killed

0

Injured

1

Summary

লক্ষ্মীপুরের সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পুনিয়ানগর গ্রামে ২০ মার্চ ২০২৬ (শুক্রবার) দুপুরে বহিষ্কৃত যুবদল নেতা হুমায়ুন কবিরের নেতৃত্বে ১০-১২ জন আরমান হোসেন সুজনকে ইট ও ছুরি দিয়ে আক্রমণ করে এবং তার পায়ের রগ কেটে দেয়। থানায় মারধরের অভিযোগ করার জের ধরে এই হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

BNP

Victim side

Locals

Other actors

হুমায়ুন কবির (বহিষ্কৃত ইউনিয়ন যুবদল সদস্য, ফজলুল করিমের ছেলে)আরমান হোসেন সুজন (৩১, ভুক্তভোগী)হুমায়ুনের নেতৃত্বে ১০-১২ জন হামলাকারী

Tags

Party ClashMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 20/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 21/03/26open original ↗

যুবকের রগ কাটলেন বহিষ্কৃত যুবদল নেতা

যুবকের রগ কাটলেন বহিষ্কৃত যুবদল নেতা Advertisement লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৫:৩৮ পিএম আহত আরমান হোসেন সুজন লক্ষ্মীপুরে থানায় মারধরের অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে আরমান হোসেন সুজন (৩১) নামে এক যুবককে পেটানো ও পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে। সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত সদস্য হুমায়ুন কবির ঘটনাটি ঘটিয়েছে। শুক্রবার (২০ মার্চ) দুপুরে দত্তপাড়া ইউনিয়নের পুনিয়ানগর গ্রামে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে সুজনের ওপর হামলা চালানো হয়। আহত আরমান নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি পুনিয়ানগর গ্রামের চৌধুরী বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে। অভিযুক্ত হুমায়ুন একই গ্রামের ঠাকুর বাড়ির ফজলুল করিমের ছেলে। হুমায়ুনের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে একাধিক অভিযোগ রয়েছে। এতে ২০২৪ সালের ৭ আগস্ট ইউনিয়ন যুবদলের সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করে জেলা যুবদল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৬ ফেব্রুয়ারি সকালে রাস্তার পাশে গাছের ডাল রাখাকে কেন্দ্র করে হুমায়ুনের সঙ্গে আরমানের কথা কাটাকাটি হয়। এর জের ধরে হুমায়ুন তাকে মারধর করে। বিষয়টি চন্দ্রগঞ্জ থানা বিএনপির নেতাকে জানালে তারা আরমানকে আইনের আশ্রয় নিতে বলে। পরে আরমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার দুদিন পর হুমায়ুন দ্বিতীয় দফায় তাকে মারধর করে। ঘটনাটি শুক্রবার (২০ মার্চ) সকালে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে জানান ভুক্তভোগী আরমান। আরমানের স্বজনরা জানায়, থানায় অভিযোগ এবং মন্ত্রীকে বিষয়টি জানানের কারণে হুমায়ুন আরও ক্ষিপ্ত হয়। ঘটনার সময় হুমায়ুনের নেতৃত্বে ১০-১২ জন লোক আরমানের ওপর পুনরায় আক্রমণ করে। হামলাকারীরা তাকে ইট দিয়ে পায়ে আঘাত করে এবং ছুরি দিয়ে ডান পায়ে আঘাত করে। এতে তার পায়ের রগ কাটা যায়। তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর হওয়ায় নোয়াখালীর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার এসআই মাহমুদুল করিম বলেন, আরমান ও হুমায়ুনের মধ্যে পূর্ব বিরোধ রয়েছে। গাছের ডালপালা নিয়ে বিরোধ হলে হুমায়ুনের বিরুদ্ধে আরমান থানায় অভিযোগ করেন। পরে হুমায়ুন জানিয়েছেন- আরমান নাকি তাকে মারধর করেছেন। এখন আবার হুমায়ুন তার ওপর হামলা করেছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।