কসবায় বন্ধুর ছুরিকাঘাতে প্রবাসী নিহত

AI-classifiedconfidence 95%

Why this classification

একটি নির্দিষ্ট ঘটনা: শুক্রবার রাতে কসবায় সাব্বির ও সহযোগীরা পূর্ববিরোধের জেরে আনোয়ার হোসেনকে ছুরিকাঘাত করে হত্যা করে। এটি সাম্প্রতিক, বাংলাদেশে সংঘটিত এবং শারীরিক সহিংসতায় মৃত্যু হয়েছে, তাই সহিংস ঘটনা হিসেবে শ্রেণিবদ্ধ।

Reported by:JugantorSamakalCorroborated · 2 sources
05/06/26•কাঠেরপুল বাসস্ট্যান্ড, কসবা

Killed

1

Injured

0

Summary

শুক্রবার (৫ জুন ২০২৬) রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ববিরোধের জেরে সাব্বির ও তার সহযোগীরা চলন্ত অটোরিকশা থেকে আনোয়ার হোসেনকে নামিয়ে ছুরিকাঘাত করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

সাব্বিরআনোয়ার হোসেন

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 05/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 06/06/26open original ↗

বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত নিহত আনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ১০:০০ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের কুমিল্লা-সিলেট মহাসড়কের কাঠেরপুল এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে কাঠেরপুল আজগর আলী মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (২২) উপজেলার কুটি ইউনিয়নের রানীয়ারা গ্রামের গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে। অভিযুক্ত সাব্বির মিয়া কাঠেরপুল এলাকার আলমগীর মিয়ার ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, আনোয়ার হোসেন ও সাব্বির মিয়ার মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সাব্বির আনোয়ারকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই সাব্বির ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আহত আনোয়ারকে কুটি-চৌমুহনী সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কোনো চিকিৎসক না থাকায় তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মিশকাতুজ্জামান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং মরদেহের সুরতহাল প্রস্তুত করে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।   - বিষয় : - ব্রাহ্মণবাড়িয়া - ছুরিকাঘাতে খুন

Source 2: Jugantor · 07/06/26open original ↗

কসবায় বন্ধুর ছুরিকাঘাতে প্রবাসী নিহত

কসবায় বন্ধুর ছুরিকাঘাতে প্রবাসী নিহত Advertisement ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কসবায় পূর্ববিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে আনোয়ার হোসেন নামের এক সৌদি প্রবাসী যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আনোয়ার উপজেলার রানিয়ারা বিঞ্চুপুর গ্রামের ৭নং ওয়ার্ডের গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে। জানা যায়, বৃহস্পতিবার এশার নামাজের সময় স্থানীয় একটি সেলুনে এক যুবককে মারধর করেন সাব্বির। সে সময় আনোয়ার এর প্রতিবাদ করেন। এ নিয়ে সাব্বিরের সঙ্গে আনোয়ারের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে শুক্রবার রাতে আনোয়ারকে একটি চলন্ত অটোরিকশা থেকে জোরপূর্বক নামিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান সাব্বির ও তার সহযোগীরা। আনোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।