মধুপুরে কলার মোচা কাদিসহ গাছ কেটে ফেললেন জমির মালিক
Why this classification
A landowner, using hired workers, forcibly cut down about 4,000 unripe banana bunches and trees on a leased plot after the lease expired. This is a concrete destructive act causing about 15 lakh taka in losses, and it was reported to police and the agriculture office, so it qualifies as vandalism.
Killed
0
Injured
0
Summary
টাঙ্গাইলের মধুপুরে বেরীবাইদ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে লিজের মেয়াদ শেষ হওয়ার পর জমির মালিক আব্দুল হাই শ্রমিক নিয়ে চুক্তিবদ্ধ চাষি কিতাব আলীর প্রায় ১৩ বিঘা জমির অপরিপক্ব ৪ হাজার কাদি মোচাসহ কলাগাছ কেটে ফেলেন। এতে প্রায় ১৫ লাখ টাকা ক্ষতির অভিযোগে চাষি থানায় ৪ জনকে আসামি করে অভিযোগ দিয়েছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 05/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
মধুপুরে কলার মোচা কাদিসহ গাছ কেটে ফেললেন জমির মালিক
খেত ছেড়ে দিতে বিলম্বের কারণে মধুপুরে কলার মোচা কাদিসহ গাছ কেটে ফেললেন জমির মালিক ক্ষতিগ্রস্ত চাষির মামলা Advertisement মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ চুক্তিবদ্ধ চাষি জমি ছেড়ে দিতে দেরি করার দায়ে মধুপুরে ১৩ বিঘা জমির অপরিপক্ব ৪ হাজার কাদি মোচাসহ কলাগাছ কেটে সাবাড় করে ফেলেছেন জমির মালিক আব্দুল হাই। এতে ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে দাবি করে চাষি কিতাব আলী উপজেলা কৃষি অফিস ও থানায় লিখিত দিয়েছেন। মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এমন ঘটনা ঘটেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী কৃষক কিতাব আলী আব্দুল হাইয়ের দখলীয় প্রায় ১৩ বিঘা খাস (বন বিভাগের) জমি চার বছরের জন্য ১৪ লাখ টাকার বিনিময়ে লিজ নেন। গেল ২০২৫ সালের ডিসেম্বর মাসে লিজের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু জমিতে লাগানো কলা গাছে ফল থাকায় কিতাব আলী জমি খালি করতে অতিরিক্ত আরও দুই মাস সময় দাবি করেন। জমির মালিক আব্দুল হাই আর সময় না দিয়ে শ্রমিক নিয়ে গাছ কেটে ফেলেন। ক্ষতিগ্রস্ত কৃষক কিতাব আলী জানান, লিজের মেয়াদ শেষ হলেও গাছে অপরিপক্ব ফল থাকায় জমির মালিকের কাছে দুই মাস সময় প্রার্থনা করেছি। কিন্তু তিনি সময় না দিয়ে এক সপ্তাহের মধ্যে গাছ কেটে জমি খালি করতে বলেন। এতে অস্বীকৃতি জানালে জোর করে জমির মালিক আব্দুল হাই শ্রমিক নিয়ে গাছ কেটে ফেলেছেন। এতে আমার প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। সেজন্য আমি ৪ জনকে আসামি করে থানায় অভিযোগ দিয়েছি। এ বিষয় জমির মালিক আব্দুল হাই বলেন, জমির লিজের মেয়াদ শেষ হয়েছে। বারবার বলার পরও কিতাব আলী জমি খালি না করায় তিনি শ্রমিক নিয়ে গাছ কেটে জমি দখলে নিয়েছেন। এ বিষয়ে মধুপুর থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা জানান, অপরিপক্ব ফল থাকা অবস্থায় গাছ কেটে ফেলা অমানবিক কাজ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
