খুলনায় দুর্বৃত্তদের গুলিতে তরুণ আহত, বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ
Why this classification
This incident was classified as criminal violence in Khulna. Parties reported: Miscreants, Local Gangs. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 2 sources.
Killed
0
Injured
1
Summary
২০২৬ সালের ২ জুলাই সকালে খুলনার লবণচরা থানার আশিবিঘা বালুর মাঠ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রাতুল শেখ নামের এক তরুণ গুরুতর আহত হয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, স্থানীয় কোনো সন্ত্রাসী গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
89% · severity 5
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 02/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
খুলনায় ৪ দিনের মধ্যে আরও এক যুবককে গুলি
সারাদেশ খুলনায় ৪ দিনের মধ্যে আরও এক যুবককে গুলি × প্রতীকী ছবি খুলনা ব্যুরো প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ২১:৪০ - অ + খুলনায় চার দিনের মধ্যে রাতুল শেখ (২২) নামে আরেক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রাতুল শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতুল শেখ নগরীর হরিণটানা এলাকার আবু হোসেনের বাড়ির ভাড়াটিয়া শের আলীর ছেলে। তিনি শ্রমিক হিসেবে দিনমজুরের কাজ করতেন। এর আগে ২৮ জুন রাতে নগরীর গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে রফিকুল ইসলাম মানিক নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা। পরিবারের দাবি, চাঁদা না দেওয়ায় তাঁকে গুলি করা হয়। ওই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নগরীর লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রাতুল শেখসহ কয়েকজন যুবক নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকার বালুর মাঠে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে গিয়ে রাতুলকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিটি তাঁর ডান পায়ের ঊরুতে বিদ্ধ হয়। ওসি বলেন, গুলির ঘটনায় জড়িত ব্যক্তিরা রাতুলের পরিচিত বলে ধারণা করা হচ্ছে। কিন্তু তাদের সম্পর্কে ভিকটিম কোনো তথ্য দিচ্ছে না। ঘটনার সঙ্গে এলাকার কিশোর গ্যাংসহ অন্য কোনো সন্ত্রাসী গ্রুপ জড়িত কিনা, আমরা খোঁজ নিয়ে দেখছি। উল্লেখ্য, খুলনায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে। ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ২৩ মাসে ৮৯টি হত্যাকাণ্ড ঘটেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে হত্যাকাণ্ড ঘটেছে ১৯টি। এর মধ্যে ৩৪টি হত্যাকাণ্ডের সঙ্গেই বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী জড়িত বলে পুলিশের তথ্যে উঠেছে। বিষয় : খুলনা গুলিবিদ্ধ আরও পড়ুন হাসপাতালে কাতরাচ্ছেন গুলিবিদ্ধ এনায়েত পরীক্ষার হলে মা, বাইরে নানির কোলে নবজাতক মহাসড়কে মিলল গৃহবধূর মরদেহ, হত্যার অভিযোগ স্বজনদের পিয়নের কাছে ফরম পূরণের টাকা দিয়ে প্রতারণার শিকার দুই শিক্ষার্থী সর্বশেষ বরেণ্য চিত্রশিল্পী আতিয়া ইসলাম মারা গেছেন রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় বিধ্বস্ত কিয়েভ, নিহত অন্তত ২৫ পুঁজিবাজারের উন্নয়নে নিয়ন্ত্রক নয়, পথপ্রদর্শক হবে কমিশন: বিএসইসি চেয়ারম্যান রাজধানীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু তিন বাহিনীর সাবেক ১৫০ কর্মকর্তাকে পদোন্নতি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি হাসপাতালে কাতরাচ্ছেন গুলিবিদ্ধ এনায়েত শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর আরও পড়ুন ×
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে তরুণ আহত, বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ
গুলিপ্রতীকী ছবি: রয়টার্স খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রাতুল শেখ (২২) নামের এক তরুণ আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে নগরের লবণচরা থানার আশিবিঘা বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন রাতুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি লবণচরা থানার উত্তর হরিণটানা এলাকার বাসিন্দা শের আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে রাতুলসহ কয়েকজন আশিবিঘা এলাকার বালুর মাঠে ছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন গিয়ে রাতুলকে মাঠে পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা তাঁর ডান পায়ের ঊরুতে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন রাতুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে কী কারণে তাঁকে গুলি করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন প্রথম আলোকে বলেন, ওই এলাকায় কয়েকটি সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। কোনো সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে এ ঘটনার সম্পৃক্ততা আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আহত তরুণ কোনো একটি গ্রুপের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। আবার নতুন কোনো গ্রুপ গঠনকে কেন্দ্র করেও এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওসি জানান, রাতুলের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে এলাকায় তৎপরতা অব্যাহত রয়েছে। এর আগে গত ২৯ জুন রাতে নগরের গল্লামারী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি আহত হন। আরও পড়ুন খুলনা নগরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, কারণ খুঁজছে পুলিশ ২৯ জুন ২০২৬ খুলনায় সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন অপরাধের ঘটনায় কয়েকটি সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর নাম আলোচনায় এসেছে। পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত খুলনা নগরে ১৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গণ-অভ্যুত্থানের পর সংঘটিত ৩৪টি হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ভাষ্য, এসব ঘটনার পেছনে অস্ত্র ও মাদক কারবারের নিয়ন্ত্রণ, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর পারস্পরিক বিরোধ ও পূর্বশত্রুতার বিষয়গুলো ভূমিকা রেখেছে। আরও পড়ুন খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, আড়াই মাস আগে গুলি করা হয়েছিল মা–বাবা, স্ত্রী ও ভাইকে ০২ জুন ২০২৬ প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন খুলনাঅপরাধখুলনা বিভাগহত্যাগুলি
