রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, লজ্জায় স্কুলছাত্রীর বিষপান
Why this classification
A 14-year-old schoolgirl was forcibly taken into a nearby field by a local man, Hridoy Hossain, and an attempted rape occurred, which is a concrete physical attack. The incident took place on Tuesday, April 7, 2026, and was reported on April 9, so it is recent. The girl's later suicide attempt is not counted as the violent event itself.
Killed
0
Injured
0
Summary
নাটোরের বড়াইগ্রামে গত ৭ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে জোনাইল মহিলা কলেজ এলাকায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে জোরপূর্বক পাশের জমিতে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে হৃদয় হোসেন নামের এক যুবক। ঘটনার পর লজ্জা ও ক্ষোভে বাড়িতে ফিরে ওই ছাত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে এবং বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
85% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 07/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, লজ্জায় স্কুলছাত্রীর বিষপান
রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, লজ্জায় স্কুলছাত্রীর বিষপান Advertisement বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম ফাইল ছবি। নাটোরের বড়াইগ্রামে একটি বাজার থেকে বাড়ি ফেরার সময় রাস্তা থেকে তুলে নিয়ে এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। পরে বাড়িতে ফিরে লজ্জায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ওই স্কুলছাত্রী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। এর আগে মঙ্গলবার বিকালে উপজেলার জোনাইল মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত হৃদয় হোসেন জোনাইল মহিলা কলেজ এলাকার কোরবান আলীর ছেলে। লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে ওই ছাত্রী তার বাবার সঙ্গে বাজারে যায়। সেখানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে একাই বাড়িতে ফিরছিল সে। পথে অভিযুক্ত হৃদয় তাকে জোরপূর্বক পাশের জমিতে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয় কয়েকজন ব্যক্তি এগিয়ে এলে হৃদয় তাদের দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। পরে মেয়েটি বাড়িতে গিয়ে ক্ষোভে-লজ্জায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় স্বজনরা বুঝতে পেরে তাকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে ওই স্কুলছাত্রীর বাবা বলেন, এ ঘটনা কাউকে জানালে আমাকে ও আমার স্ত্রীকে হত্যার হুমকি দেয় হৃদয়। এতে নিরুপায় হয়ে আমার মেয়ে আত্মহত্যার চেষ্টা করে। আমি এ ঘটনার বিচার চাই। হৃদয় হোসেনের পিতা কোরবান আলী বলেন, আমার ছেলে এমন কিছু করেনি। একটি পক্ষ আমার ছেলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
