আশুলিয়ায় শ্রমিক দল নেতা গুলিবিদ্ধ, আহত ৫
Why this classification
The article reports a recent shooting incident (Friday, 2026-10-02) in Ashulia, Dhaka, with at least five injuries and no explicit party-to-party clash, so it is classified as a valid violence event but not political violence.
Killed
0
Injured
5
Summary
আশুলিয়ার চিত্রশাইলের মানিকগঞ্জপাড়ায় শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের ওপর সন্ত্রাসী গোষ্ঠীর গুলিবিদ্ধে অন্তত পাঁচজন আহত হয়েছে, যার মধ্যে সহসভাপতি সাঈদ হাসান মিঠু গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে আহতদের ভর্তি করা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 5
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Awami League
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 02/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (4 sources)
পল্লবীতে জমি দখলচেষ্টার অভিযোগ, সাতজন আটক
পল্লবীতে জমি দখলচেষ্টার অভিযোগ, সাতজন আটক সমকাল প্রতিবেদক প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ০৯:৫৬ | প্রিন্ট সংস্করণ রাজধানীর পল্লবীর আলীনগর এলাকায় জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার তথ্য পেয়ে পুলিশ সাতজনকে আটক করেছে। পুলিশ বলছে, তারা ভাড়াটে শ্রমিক হিসেবে সেখানে যায়। তবে যাদের পক্ষ থেকে এসব শ্রমিক গিয়েছিল, তারা পুলিশ পৌঁছার আগে এলাকা ত্যাগ করেছে। পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন সমকালকে জানান, গতকাল বৃহস্পতিবার সকালে খবর আসে– আলীনগর এলাকায় জমি দখলের চেষ্টা চলছে। একটি টিনশেড পাকা বাড়ি ভাঙচুর করা হচ্ছে। আমরা গিয়ে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে থানায় নিয়ে আসি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অনেক দিন ধরে দুটি পক্ষ ওই জমি নিজেদের বলে দাবি করছে। যাদের ধরে আনা হয়েছে, এরা মূলত ভাড়াটে শ্রমিক হিসেবে গিয়েছে। আটকদের বিষয়ে যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানায়, আলীনগরের জমির বিরোধের ঘটনায় মাহমুদ গ্রুপের কর্মকর্তা ইব্রাহিম খলিল থানায় একটি অভিযোগ দিয়েছেন। তাদের দাবি, প্রায় ৪৩ শতাংশের জমিটি এই গ্রুপের মালিক আমিনুল ইসলাম, সাইফুদ্দীন মাহমুদ ও মনসুর আনোয়ারের ব্যক্তিগত সম্পত্তি। যেটি ২০১৪ সালে তারা লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালের কাছ থেকে কিনে নেন। ওই জমিতে টিনশেড পাকা ঘর ছিল, সেখানে প্রায় ৩৩টি কক্ষ ভাড়া দেওয়া ছিল বলে তথ্য দেন তিনি। জমির বিক্রেতা সাবেক সংসদ সদস্য আউয়ালই তাঁর লোকজনই দিয়ে জমিটি আবার দখলে নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ তাঁর। আউয়াল ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এবং তরীকত ফেডারেশনের সাবেক মহাসচিব। ইব্রাহিম খলিল সাংবাদিকদের বলেন, এই জমি নিয়ে একটি মামলা আদালতে চলমান রয়েছে এবং এ বিষয়ে উচ্চ আদালতের একটি স্থগিতাদেশ রয়েছে। তাদের ভাঙচুরে ভীত হয়ে অনেক ভাড়াটিয়া ঘর ছেড়ে চলে গেছে। সেখানে দেখাশোনা করার জন্য আমাদের দুজন নিরাপত্তাকর্মী ছিল, তারাও চলে যাবে বলে জানিয়েছে। তিনি আউয়ালের পাশাপাশি হারুন নামে একজনের বিরুদ্ধেও অভিযোগ করেছেন। হারুন বাড়ি দখলের অভিযোগের বিষয়ে বলেন, আমার কোনো লোক সেখানে যায়নি। যে ভাড়াটিয়ারা ছিল, তারা নিজেরাই তাদের ঘর ভেঙে মালপত্র নিয়ে চলে যাচ্ছে। তাঁর দাবি, জমিটি আউয়ালের কাছ থেকে আমিনুল ইসলাম, সাইফুদ্দীন মাহমুদ ও মনসুর আনোয়ার কিনেছিলেন ২০০৮ সালে। পরে সেটিকে আবার তারা ২০১৪ সালে পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে ২০১৪ সালে আউয়ালকেই হস্তান্তর করেছেন। চলতি বছরের গেল জুলাইয়ে আউয়ালের কাছ থেকে জমিটির একটি অংশ কিনেছেন বলে দাবি করেন হারুন। হারুন বলেন, আমরা সেখানকার ভাড়াটিয়াদের জমি খালি করতে বলেছিলাম। কারণ, সেখানে আমি অন্য কাজ করব। তারা নিজেরাই সেখান থেকে ঘর ভেঙে নিয়ে চলে যাচ্ছেন। সাবেক এমপি আউয়াল ২০২১ সালের মে মাসে জমির বিরোধের জেরে প্রকাশ্যে শাহীন উদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে মুক্ত হন। গত বছরের সেপ্টেম্বরে প্রতারণার একটি মামলায়ও ঢাকার কলাবাগান থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ। - বিষয় : - আটক
বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, আজ (শুক্রবার) তার বিরুদ্ধে মামলাটি হয়েছে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে। এ বিষয়ে আমরা তদন্ত করছি। তাকে গ্রেপ্তার করা হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, এই বিষয়ে আমরা এখনো কোনো কিছু বলতে পারছি না। যেহেতু মামলা হয়েছে আমরা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। মামলার এজাহারে অভিযোগ করা হয়, ব্যাপক যাত্রীদের চাপের কারণে বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আগত একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে এলে মেজর (অব.) আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালাগাল করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও মারধরের হুমকি দেন। এমনকি তিনি বিমান মন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন। আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গীরা সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মেজর আখতারুজ্জামান তাকেও গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ছাড়া তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলে দেন এবং বিমান বাংলাদেশ প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণ করেন। উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত হয়েছেন মেজর (অব.) আখতারুজ্জামান। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করেন। এমএসি/বিআরইউ
আশুলিয়ায় শ্রমিক দল নেতা গুলিবিদ্ধ, আহত ৫
আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব আশুলিয়ায় শ্রমিক দল নেতা গুলিবিদ্ধ, আহত ৫ Advertisement যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ সাভারের আশুলিয়ায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় শ্রমিক দল নেতা গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছে। শুক্রবার আশুলিয়ার চিত্রশাইলের মানিকগঞ্জপাড়ায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্বশত্রুতার জের ধরে আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। বাধা দিতে গেলে ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি সাঈদ হাসান মিঠুকে গুলি ও সঙ্গে থাকা পাঁচজনকে কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রবিউল ইসলাম বলেন, হাবিব নামের এক যুবক সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা ও গুলিবর্ষণ করেছে। এতে ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি সাঈদ হাসান মিঠু গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, ইন্টারনেট ব্যবসা নিয়ে হামলার ঘটনা ঘটেছে বলে জেনেছি। কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। তবে বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
ডিজিএফআই পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৩ আসামি কারাগারে
রাজধানীর উত্তরায় ডিজিএফআই সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবিরের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দীন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিন দিনের রিমান্ড শেষে আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানির সময় আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না এবং জামিনেরও কোনো আবেদন করা হয়নি। শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো তিন আসামি হলেন মো. রাসেল মাহবুব ওরফে মাছুম (৪২), সোহেল মির্জা (৪১) ও মো. সজীব (৩৬)। আদালতে দেওয়া তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, রিমান্ডে নিয়ে আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘটনার বিষয়ে তাঁরা বিভিন্ন তথ্য দিয়েছেন। আসামিদের দেওয়া এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তাঁদের নাম-ঠিকানা পুরোপুরি যাচাই না করা পর্যন্ত কারাগারে আটক রাখা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে আসামিরা পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে ২ অক্টোবর রাজধানীর উত্তরা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আবু নাসির বাদী হয়ে পাঁচজনকে আসামি করে উত্তরা পূর্ব থানায় একটি মামলা করেন। পরদিন ৩ অক্টোবর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২ অক্টোবর সকাল আনুমানিক আটটার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের একটি ভবনের দশম তলায় যান কয়েক ব্যক্তি। তাঁরা নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে ফ্ল্যাটের মালিক কাইয়ুম শাহরিয়ার জাহেদীকে তাঁর বিরুদ্ধে মামলা থাকার কথা বলে ভয়ভীতি দেখান। একপর্যায়ে মামলা নিষ্পত্তির কথা বলে তাঁরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ভয়ে ফ্ল্যাটমালিক তাঁদের ১ লাখ ৫৯ হাজার টাকা দেন। পরবর্তী সময়ে তাঁদের কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে উত্তরা পূর্ব থানার একটি টহল দল ঘটনাস্থলে যায় এবং একজনের কাছে একটি পরিচয়পত্র পায়। পরিচয়পত্রটি দেখে সন্দেহ হওয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেন। গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ডিজিএফআইয়ের একটি ভুয়া পরিচয়পত্র, একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, ১ লাখ ৫৯ হাজার টাকা, একটি ওয়াকিটকি ও এক জোড়া হাতকড়া উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, আসামিদের দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। আসামি রাসেল মাহবুবের বিরুদ্ধে আগেও একই ধরনের মামলা রয়েছে।
