ধর্ষণ চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী

AI-classifiedconfidence 92%

Why this classification

A real, recent incident is reported in which a woman used a blade to cut the genitals of a man who had forced his way into her home and tried to assault her. The injury to the attacker and the use of a weapon make this a physical violent act, so it qualifies.

Reported by:JugantorSingle source
01/03/26•মুন্দাইল গ্রাম, ক্ষেতলাল পৌর এলাকা

Killed

0

Injured

1

Summary

জয়পুরহাটের ক্ষেতলাল পৌর এলাকার মুন্দাইল গ্রামে ১ মার্চ ২০২৬ (রোববার) রাত ৭টার পরে একই গ্রামের নজরুল ইসলাম (৪২) এক গৃহবধূর ঘরে ঢুকে জড়িয়ে ধরলে ধস্তাধস্তি হয়। আত্মরক্ষায় ওই নারী ধারালো ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন এবং অভিযুক্তকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়া হয়।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

92% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

নজরুল ইসলাম (৪২), আজমাদ হোসেনের ছেলে, অভিযুক্তভুক্তভোগী গৃহবধূভুক্তভোগী নারীর স্বামীক্ষেতলাল থানার ওসি নূরে আলম সিদ্দিকী

Tags

RapeSexual Harassment

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 01/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 02/03/26open original ↗

ধর্ষণ চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী

ধর্ষণ চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৮:৫৬ এএম জয়পুরহাটের ক্ষেতলালে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। আত্মরক্ষার্থে ধারালো ব্লেড দিয়ে অভিযুক্তের পুরুষাঙ্গ কেটে দেন ভুক্তভোগী ওই নারী। রোববার (১ মার্চ) রাত ৭টার পরে ক্ষেতলাল পৌর এলাকার মুন্দাইল গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মুন্দাইল গ্রামের আজমাদ হোসেনের ছেলে নজরুল ইসলাম (৪২) একই গ্রামের এক নারীর ঘরে প্রবেশ করেন। পরে তাকে জোরপূর্বকভাবে জড়িয়ে ধরেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তির সৃষ্টি হয়। একপর্যায়ে আত্মরক্ষার্থে ওই নারী ধারালো ব্লেড দিয়ে অভিযুক্তের পুরুষাঙ্গ কেটে দেন। এরপরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র নিয়ে যান। তারা আরও জানান, নজরুল এর আগেও বিভিন্নভাবে ওই নারীকে উত্ত্যক্ত করতেন। মান সম্মানের কথা ভেবে এই নারী বিষয়টি কাউকে জানায়নি। ঘটনার দিন ওই নারী ঘরে বসে পায়ের নখ কাটছিল। এ সময় নজরুল ঘরে ঢুকে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। এক পর্যায়ে ধস্তাধস্তি করে ঘরে বিছানায় নিয়ে যায়। ভুক্তভোগী নারীর স্বামী অভিযোগ করে বলেন, অভিযুক্ত ব্যক্তি এর আগেও বিভিন্ন সময় তার স্ত্রীকে উত্ত্যক্ত করতেন। ঘটনার সময় স্ত্রী ঘরে একা ছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে সম্ভ্রম বাঁচাতে তিনি কৌশলে আত্মরক্ষামূলক এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। ক্ষেতলাল থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী ও তার পরিবারের লোকজন থানায় এসেছে। ঘটনার বিষয়ে আইনগত অবস্থা নেওয়া হচ্ছে।