আওয়ামী লীগ নেতা সোহেলকে পিটিয়ে পুলিশে সোপর্দ

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a single, concrete incident in which residents of Sawdagar Ghona in Chakaria severely beat Sohel Ahmed, an accused in a murder case, and he was hospitalised with injuries. No date is given for the beating, so it is treated as recent, and the event occurred in Bangladesh.

Reported by:JugantorSingle source
31/03/26•সওদাগর ঘোনা

Killed

0

Injured

1

Summary

কক্সবাজারের চকরিয়ার সওদাগর ঘোনা এলাকায় সিরাজুল ইসলাম সিরাজ হত্যা মামলার অন্যতম আসামি ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সোহেল আহমদকে এলাকাবাসী পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে। তিনি আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, এবং নিহত সিরাজের পরিবারকে হুমকি ও মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

85% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Awami League

Other actors

সোহেল আহমদএলাকাবাসীসিরাজের বাবা ওমর আলীএসআই আরকান আহমদওসি মনির হোসেন

Tags

Vigilante JusticeLynching

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Awami League

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 31/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 01/04/26open original ↗

আওয়ামী লীগ নেতা সোহেলকে পিটিয়ে পুলিশে সোপর্দ

চকরিয়ায় সিরাজ হত্যা আওয়ামী লীগ নেতা সোহেলকে পিটিয়ে পুলিশে সোপর্দ Advertisement চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ চকরিয়ার সওদাগর ঘোনা এলাকায় আলোচিত সিরাজুল ইসলাম সিরাজ হত্যার অন্যতম আসামি সোহেল আহমদকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। গ্রেফতার সোহেল চারটি হত্যাসহ আট মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা। তিনি চিরিংগা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে। এদিকে সোহেল আহমদকে আটকের ঘটনায় নিহত সিরাজের পরিবারকে মামলায় জড়ানোসহ বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসআই আরকান আহমদ জানান, সিরাজ হত্যা মামলার আসামি সোহেলকে আহত অবস্থায় পাওয়া গেছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে নিহত সিরাজের পরিবার ও এলাকাবাসীর নিরাপত্তার দাবিতে মঙ্গলবার দুপুরে সওদাগর ঘোনা এলাকায় সংবাদ সম্মেলন করেছে স্থানীয়রা। বাবা ওমর আলী বলেন, গত বছরের ২৫ অক্টোবর সওদাগরঘোনা চারা বটতলী এলাকায় জাহাঙ্গীর, ইউসুফ, কপিল ও সোহেলের নেতৃত্বে সিরাজকে প্রকাশ্যে গুলি ও পিটিয়ে হত্যা করা হয়। তিনি ছেলে হত্যাকারীর কঠোর শাস্তি দাবি করেন। ওসি মনির হোসেন জানান, সিরাজুল ইসলাম খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে।