নীলফামারীতে সংখ্যালঘু পল্লীতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ
Why this classification
This incident was classified as communal / religious violence in Nilphamari. Parties reported: Unidentified. Reported by 2 sources.
Killed
0
Injured
0
Summary
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নীলফামারীর একটি সংখ্যালঘু পল্লীতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ২০২৬ সালের ১১ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে বিএনপি এই অভিযোগ তুলে ধরে।
AI analysis
Category
Communal / Religious Violence
Confidence
89% · severity 5
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 11/02/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
নীলফামারীতে শিশুকে ধর্ষণ, বৃদ্ধ আটক
নীলফামারীর ডোমার উপজেলায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে (৬০) আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে তাঁকে আটক করে পুলিশ। স্থানীয় লোকজন জানায়, শিশুটির মা বিকেলে বাড়ি ছিলেন না। এই সুযোগে ওই বৃদ্ধ তাকে একা পেয়ে ধর্ষণ করেন। সন্ধ্যার পর মা-বাবা বাড়িতে ফিরে শিশুটিকে অসুস্থ অবস্থায় দেখতে পান। জিজ্ঞাসা করলে মা-বাবাকে সবকিছু বলে দেয় শিশুটি। পরে এলাকাবাসী কৌশলে ওই বৃদ্ধকে বাড়িতে ডেকে এনে বেঁধে রাখলে ধর্ষণের কথা স্বীকার করেন তিনি। খবর পেয়ে ডোমার থানা-পুলিশ বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ রোববার সকালে ডোমার থানার উপপরিদর্শক (এসআই) শৈলেন চন্দ্র বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে।
নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম খানফাইল ছবি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে অন্তত ১২৭টি নিয়মবহির্ভূত ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে বিএনপি। বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম খান। সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের চূড়ান্ত আত্মত্যাগের পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লড়াইয়ে যুক্ত থাকা সবাই শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নেবে বলে বিএনপি আশা করলেও বিজয়ের আকাঙ্ক্ষায় অনেকে ‘অনৈতিক ও বেআইনি পথ’ বেছে নিয়েছে। নজরুল ইসলাম খান অভিযোগ করেন, সৈয়দপুর বিমানবন্দরে একজন জামায়াত নেতার কাছ থেকে ৭৪-৭৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে, যা ভোট কেনার জন্য নেওয়া হচ্ছিল বলে সংবাদমাধ্যমে এসেছে। এ ছাড়া শরীয়তপুরে সাড়ে সাত লাখ টাকা, রাজধানীর বিভিন্ন স্থানসহ মুরাদনগর, নেত্রকোনা ও পটুয়াখালীতে টাকা বিতরণের সময় বেশ কয়েকজন জামায়াত কর্মীকে আটক ও কারাদণ্ড দেওয়া হয়েছে বলে তিনি জানান। নজরুল ইসলাম খান আরও অভিযোগ করেন, ঝিনাইদহ-৪ আসনে সলিমুন্নেসা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরুর আগেই ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের এজেন্টের স্বাক্ষর করা ২৩টি রেজাল্ট শিট পাওয়া গেছে, যা পরবর্তীকালে ম্যাজিস্ট্রেট জব্দ ও ধ্বংস করেন। নারায়ণগঞ্জে একজন প্রিসাইডিং অফিসারের সহায়তায় ব্যালটে সিল মারার চেষ্টার অভিযোগও তিনি তুলে ধরেন। নির্বাচনী সহিংসতা ও হুমকির অভিযোগ তুলে নজরুল ইসলাম খান বলেন, খুলনা-৫ আসনে হিন্দুধর্মাবলম্বীদের ভোট না দিলে ‘ভিটায় পা রাখতে দেওয়া হবে না’ বলে হুমকি দেওয়া হচ্ছে। এ ছাড়া নীলফামারীতে সংখ্যালঘু পল্লীতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র সমালোচনা করেন তিনি। রাজধানীর হাতিরঝিল এলাকায় প্রশিক্ষিত না হওয়া সত্ত্বেও ৩৩০ জনকে টাকার বিনিময়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগও করেন তিনি। বিএনপির নেতা শহীদ উদ্দীন চৌধুরীর (এ্যানি) গাড়িতে বিপুল অর্থ উদ্ধারের খবরকে ‘ভুল তথ্য’ ও ‘অপপ্রচার’ বলে দাবি করেন নজরুল ইসলাম খান। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে এই বিএনপি নেতা বলেন, ‘জনগণের সমর্থন নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চাই।’ তিনি দলীয় নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যে অধিকার আদায়ের জন্য এত লড়াই করা হয়েছে, তা রক্ষায় সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। তিনি নেতা–কর্মীদের পালাক্রমে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার এবং ফলাফল হাতে না নিয়ে কেন্দ্র ত্যাগ না করার নির্দেশ দেন। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন রাজনীতি থেকে আরও পড়ুন বিএনপিবাংলাদেশ জামায়াতে ইসলামীত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
