আখ খাওয়ানোর কথা বলে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a specific, recent incident in Jamalpur in which a teenager allegedly lured a five-year-old girl, tied her hands, and raped her in a poultry farm. The child was hospitalised, and the accused is still at large. It is a physical assault on a person, so it counts as violence under the tracker's criteria.

Reported by:Prothom AloSingle source
10/04/26•পোলট্রি ফার্ম, জামালপুর সদর উপজেলা

Killed

0

Injured

1

Summary

জামালপুর সদর উপজেলায় আখ খাওয়ানোর প্রলোভনে (১০ এপ্রিল ২০২৬) পাঁচ বছর বয়সী এক শিশুকে বাড়ি থেকে ডেকে নিয়ে পোলট্রি ফার্মে হাত বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে এবং শিশুটি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

90% · severity 7

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

অভিযুক্ত কিশোরশিশুটির বাবাজামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমানজামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াহিয়া আল মামুন

Tags

Rape

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 10/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Prothom Alo · 13/04/26open original ↗

আখ খাওয়ানোর কথা বলে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ

শিশু ধর্ষণপ্রতীকী ছবি : প্রথম আলো জামালপুর সদর উপজেলায় আখ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে শিশুটির বাবা থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে ওই কিশোর মেয়েশিশুটিকে আখ খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে একটি পোলট্রি ফার্মে নিয়ে গিয়ে হাত বেঁধে ধর্ষণ করা হয়। এ সময় চিৎকার করলে ওই কিশোর শিশুটির বাঁধন খুলে তাকে বাড়িতে নিয়ে যাচ্ছিল। পথে শিশুটির মায়ের সঙ্গে দেখা হলে সে দৌঁড়ে পালিয়ে যায়। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ওই রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান প্রথম আলোকে জানান, শিশুটি আগের থেকে এখন অনেকটাই ভালো আছে। তাকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ধর্ষণের ঘটনায় আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে। তবে এখনো পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি। শিশুটির বাবা বলেন, ‘ওই ছেলেকে আমি ভাতিজা মনে করতাম। কিন্তু সে আমার পরিবারের সঙ্গে এমন করবে, সেটা কখনো কল্পনাও করি নাই। আখ খাওয়ানোর কথা বলে মুরগির ফার্মে নিয়ে এসব করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ জামালপুরের অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মো.ইয়াহিয়া আল মামুন বলেন, শিশু ধর্ষণের অভিযোগ পেয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে মামলা নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কিশোরকে গ্রেপ্তার করতে সাদা পোশাকের পুলিশসহ বেশ কয়েকটি দল কাজ করছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন জামালপুরময়মনসিংহ বিভাগশিশু ধর্ষণধর্ষণ