জাতীয় বার্ন ইন্সটিটিউটে পর্যবেক্ষণে ফায়ার সার্ভিসের দগ্ধ দুই কর্মকর্তা
Why this classification
প্রতিবেদনটি গাজীপুরে একটি ওষুধ কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা বর্ণনা করে, যেখানে ফায়ার সার্ভিসের তিনজন সদস্য আহত হয়েছেন; এটি অগ্নিকাণ্ড (আর্সন) এবং হিংসাত্মক কাজের সংজ্ঞা পূরণ করে, তাই এটি হিংসা হিসেবে স্বীকৃত।
Killed
0
Injured
3
Summary
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনজন সদস্য আহত হন; দুইজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 3
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 14/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
জাতীয় বার্ন ইন্সটিটিউটে পর্যবেক্ষণে ফায়ার সার্ভিসের দগ্ধ দুই কর্মকর্তা
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো সড়কে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন কর্মকর্তা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তারা চিকিৎসকদের সর্বক্ষণিক তত্বাবধানে পর্যবেক্ষণে রয়েছেন। অপর সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতরা হলেন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নূর উদ্দিন, ওয়্যারহাউজ ইন্সপেক্টর জহিরুল ইসলাম ও ফায়ারফাইটার কালাম। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আহত দুই কর্মকর্তা নূর উদ্দিন ও জহিরুল ইসলামকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে, ফায়ারফাইটার কালামকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটে গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো সড়কে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় আগুন লাগে। খবর পেয়ে সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে বিভিন্ন সময় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করে। পরে আগুন নেভানোর কাজে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও সহযোগিতা করেন। প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কারখানার বিপুল পরিমাণ রাসায়নিক ও অন্যান্য সামগ্রী পুড়ে যায় এবং পাশের দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। জেইউ/এনটি
গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে
গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে. গাজীপুরের টঙ্গীর স্কুইব রোডের পাশে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনালের ইউনিট-২-এ লাগা আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় সাংসদ বলেছেন, শর্ট
