সিদ্ধিরগঞ্জে তেলের ডিপো কর্মকর্তার বাড়িতে ডাকাতি, ৩০ ভরি স্বর্ণ লুট

AI-classifiedconfidence 74%

Why this classification

This incident was classified as criminal violence in Narayanganj. Parties reported: অজ্ঞাতপরিচয় ডাকাত দল, ভুক্তভোগী পরিবার. Reported by 1 source.

Reported by:Ajker PatrikaSingle source
06/04/26•Jalkuri, Shiddhirganj

Killed

0

Injured

0

Summary

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গত ৬ এপ্রিল দিবাগত রাতে তেলের ডিপো কর্মকর্তা মঞ্জিল মোর্শেদের বাড়িতে গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণ ও দেড় লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

74% · severity 3

Parties involved

অজ্ঞাতপরিচয় ডাকাত দলভুক্তভোগী পরিবার

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 06/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Ajker Patrika · 07/04/26open original ↗

তেলের ডিপো কর্মকর্তার বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মঞ্জিল মোর্শেদ নামে এক তেলের ডিপো কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, সংঘবদ্ধ ডাকাত দল প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ অন্তত দেড় লাখ টাকা লুট করেছে।সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ৩টার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় সীমা ডাইং গার্মেন্টস-সংলগ্ন ওই বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, গভীর রাতে অজ্ঞাতপরিচয় সাত-আটজনের একটি সংঘবদ্ধ ডাকাত দল পদ্মা পেট্রোলিয়াম ডিপোর গোদনাইল শাখার কর্মকর্তা মঞ্জিল মোর্শেদের বাড়ির বারান্দার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা ঘরে থাকা পরিবারের সদস্যদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাঁদের হাত-পা ও চোখমুখ বেঁধে ফেলে। এরপর তারা ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ অন্তত দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়।সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’