পাওনা টাকার কথা বলে ডেকে নিয়ে অটোরিকশা চালককে হত্যা
Why this classification
This incident was classified as criminal violence in Lakshmipur. Parties reported: Unidentified Miscreants. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 1 source.
Killed
1
Injured
0
Summary
লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জ ইউনিয়নে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ফরহাদ হোসেন নামে এক অটোরিকশা চালককে হত্যা করা হয়েছে। ২০২৬ সালের ৯ এপ্রিল রাতে তাকে মোবাইল ফোনে ডেকে নেওয়ার পর ১০ এপ্রিল সকালে ফসলি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
AI analysis
Category
Criminal Violence
Confidence
74% · severity 7
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 10/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
পাওনা টাকার কথা বলে ডেকে নিয়ে অটোরিকশা চালককে হত্যা
সারাদেশ লক্ষ্মীপুর পাওনা টাকার কথা বলে ডেকে নিয়ে অটোরিকশা চালককে হত্যা জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর ১০ এপ্রিল ২০২৬, ১১:২১ অ+ অ- লক্ষ্মীপুরে পাওনা টাকা দেওয়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে ফরহাদ হোসেন (৩০) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। তার ডান চোখ উপড়ে ফেলে দুর্বৃত্তরা। বিজ্ঞাপন শুক্রবার (১০ এপ্রিল) সকালে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামে বাড়ির পাশের একটি ফসলি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, পাওনা টাকা দেবে বলে এক ব্যক্তি তাকে গভীর রাতে মোবাইল ফোনে ডেকে নেয়। এরপর সকালে তার মরদেহ পাওয়া যায়। তাকে হত্যা করা হয়। নিহত ফরহাদ তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামের দিদার হোসেনের ছেলে ও পেশায় অটোরিকশা চালক ছিলেন। এক সন্তানের জনক তিনি। বিজ্ঞাপন ফরহাদের স্ত্রী নার্গিস বেগম জানান, পাওনা টাকা দেবে বলে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ২টার দিকে এক ব্যক্তি তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। রাতে সে আর বাড়ি ফেরেনি। ভোরে মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ির এক কিলোমিটার দূরে ফসলি ক্ষেতে তার মরদেহ পড়ে থাকার খবর পান। টাকা লেনদেনকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাসান মাহমুদ শাকিল/আরকে
