টঙ্গীতে দুগ্রুপের সংঘর্ষে আহত ৬
Why this classification
This is a single, concrete incident on 6 April 2026 in Tongi, Gazipur, where two local groups attacked each other with sharp weapons and beatings. Six people were injured, and the article describes it as a clash over an old grudge.
Killed
0
Injured
6
Summary
গাজীপুরের টঙ্গীর এরশাদনগরে ৬ এপ্রিল ২০২৬ (সোমবার) বিকেলে পূর্বশত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে ধারাল অস্ত্র নিয়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়, যাতে উভয় পক্ষের ৬ জন আহত হন। গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজনকে গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 6
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 06/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
টঙ্গীতে দুগ্রুপের সংঘর্ষে আহত ৬
টঙ্গীতে দুগ্রুপের সংঘর্ষে আহত ৬ Advertisement টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে দুগ্রুপে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ধারাল অস্ত্রের আঘাত ও এলোপাতাড়ি মারধরে উভয়গ্রুপের ৬ জন আহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) বিকালে টঙ্গীর এরশাদনগর এলাকার ৩নং ব্লকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আহতরা হলেন- অহিদুল ইসলাম অপু (২৪), সোহাগ মিয়া (২২), লাকী আক্তার (৪৫) ও রবু (৩০), সাগর মিয়া (২৫) ও শাকিল (২৮)। এদের মধ্যে গুরুতর আহত অহিদুল ইসলাম অপু ও সোহাগ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং শাকিল ও রবুকে গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, গত দেড় বছর আগে এরশাদনগর এলাকায় রবু ও শাকিলসহ কয়েকজন অপুকে মারধর করে। এ ঘটনায় ওই বছর অপু টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করে কাতার চলে যান। পরে সে রোববার কাতার থেকে দেশে এসে এরশাদনগরের বাসায় যায়। একপর্যায়ে সোমবার বিকাল ৪টার দিকে অপু ও সোহাগকে বাসার সামনে পেয়ে রবু, সাগর, শাকিলসহ ৫-৭ জন ধারাল অস্ত্র নিয়ে ধাওয়া করে। এ সময় রবু গ্রুপের লোকজন অপু ও সোহাগকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। খবর পেয়ে অপুর মা লাকী আক্তার এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এ সময় অপু গ্রুপের লোকজন ধাওয়া দিয়ে শাকিল, বরু, সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. রুমানা হক বলেন, ওই ঘটনায় টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে আসা অপু ও সোহাগ মিয়ার অবস্থার অবনতি ঘটলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
