ছেলের গলায় হাঁসুয়া ঠেকিয়ে মায়ের কাছে মুক্তিপণ দাবি
Why this classification
This is a specific, recent incident in Chuadanga where a father and an accomplice abducted his eight-year-old son, tied him up, and held a sickle to his throat while demanding ransom. The child was rescued unharmed and both suspects were arrested, so it is a violent attack involving a weapon rather than a simple arrest.
Killed
0
Injured
0
Summary
চুয়াডাঙ্গার জীবননগরে ১৭ মার্চ ২০২৬ (মঙ্গলবার) বিকেলে বাবা আজিজুল তার আট বছরের ছেলে সিয়ামকে নানাবাড়ি থেকে অপহরণ করে, হাত-পা বেঁধে গলায় হাঁসুয়া ঠেকিয়ে ছবি তুলে ভারতে থাকা মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। পুলিশের অভিযানে শিশুটি সুস্থ অবস্থায় উদ্ধার হয় এবং বাবা আজিজুল ও সহযোগী আক্তার হোসেন গ্রেফতার হন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
93% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 17/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
ছেলেকে তুলে নিয়ে গলায় ছুরি ধরে টাকা আদায়
ছেলেকে তুলে নিয়ে গলায় ছুরি ধরে টাকা আদায় জীবননগরে সহযোগীসহ বাবা গ্রেপ্তার প্রতীকী ছবি জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ | ১৮:০৯ চুয়াডাঙ্গার জীবননগরে নিজ ছেলেকে অপহরণের অভিযোগে আজিজুল হক (২৮) নামের এক ব্যক্তিকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে পাকা দাসপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পাশাপাশি অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, আজিজুল তার ছেলে সিয়াম হোসেনকে (৮) অপহরণ করে স্ত্রীর কাছ থেকে মুক্তিপণ হিসেবে টাকা আদায় করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুল হক সাতক্ষীরা জেলার কলোরোয়া থানার মুরারিকাটি গ্রামের বাসিন্দা। তিনি জীবননগরের আন্দুলবাড়ীয়া এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। তার সঙ্গে গ্রেপ্তার মো. আক্তার হোসেন (২৬) জীবননগরের ঘুগরাগাছির বাসিন্দা। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে আজিজুল তার সহযোগীকে নিয়ে নিজ ছেলে সিয়ামকে অপহরণ করেন। পরে শিশুটিকে নির্জন বাগানে নিয়ে বেঁধে রাখেন। তার হাত বাঁধা অবস্থায় গলায় ধারালো হাঁসুয়া ধরে ছবি তুলে ভারতে অবস্থানরত সিয়ামের মায়ের কাছে পাঠান আজিজুল। জীবিত অবস্থায় শিশুটিকে ছেড়ে দিতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। বাধ্য হয়ে শিশুটির মা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের ১০ হাজার ৩০০ টাকা পাঠান। পারিবারিক সূত্রে জানা গেছে, আজিজুল কোনো কাজ করেন না। সংসারে সচ্ছলতা আনতে জীবিকার সন্ধানে তার স্ত্রী ভারত গেছেন। নেশাসহ বিভিন্ন কারণে স্ত্রীর কাছে প্রায়ই টাকা দাবি করতেন আজিজুল। সম্প্রতি স্ত্রী টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন। জীবননগর থানার ওসি সোলায়মান সেখ বলেন, পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) টিম শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়। তিনি আরও বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পাকা দাসপাড়া এলাকা থেকে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় বাবা আজিজুল হক ও তার সহযোগী আক্তার হোসেনকে। - বিষয় : - বাবা-ছেলে - অপহরণ - জীবননগর - চুয়াডাঙ্গা
ছেলের গলায় হাঁসুয়া ঠেকিয়ে মায়ের কাছে মুক্তিপণ দাবি
জীবননগরে বাবার ভয়ংকর কাণ্ড ছেলের গলায় হাঁসুয়া ঠেকিয়ে মায়ের কাছে মুক্তিপণ দাবি Advertisement চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ চুয়াডাঙ্গার জীবননগরে নিজের আট বছরের সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে এক বাবা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনায় অপহৃত শিশু সিয়ামকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতার বাবা আজিজুল সাতক্ষীরার কলারোয়া উপজেলার মোড়াকাটি গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে এবং তার সহযোগী আক্তার হোসেন জীবননগর উপজেলার দক্ষিণপাড়া এলাকার মৃত আবদুল মজিদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সিয়ামের মা শাবানা খাতুন প্রবাসে থাকায় সে জীবননগরের ঘুগরাগাছি গ্রামে নানির কাছে বসবাস করত। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে আজিজুল কৌশলে শিশুটিকে নানাবাড়ি থেকে নিয়ে যায়। পরে সহযোগী আক্তারকে সঙ্গে নিয়ে তাকে একটি নির্জন বাগানে নিয়ে হাত-পা বেঁধে ফেলে। এরপর শিশুটির গলায় ধারালো হাঁসুয়া ধরে ছবি তুলে ভারতে অবস্থানরত মায়ের কাছে পাঠানো হয়। মুক্তিপণ হিসাবে ৫০ হাজার টাকা দাবি করা হয় এবং টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকি দেওয়া হয়। আতঙ্কিত হয়ে শিশুটির মা বিকাশের মাধ্যমে ১০ হাজার ৩০০ টাকা পাঠান। এ ঘটনায় সিয়ামের খালু শহর আলী মঙ্গলবার সন্ধ্যায় জীবননগর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে রাত সাড়ে ৯টার দিকে পাকা দাসপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে অপহৃত শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে বাবা আজিজুল ও সহযোগী আক্তারকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার টাকা এবং অপরাধে ব্যবহৃত ধারালো হাঁসুয়াটি জব্দ করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মুক্তিপণের উদ্দেশ্যে এ অপরাধের কথা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
