যমুনা সেতু পশ্চিম গোল চত্বরে ঘরমুখো যাত্রীরা পেটালেন ট্রাক চালককে

AI-classifiedconfidence 90%

Why this classification

A crowd of bus passengers physically beat the truck driver Shafiqul Islam at the Jamuna Bridge west roundabout on 20 March 2026, leaving him injured. Police arrived and rescued him, so this is a concrete, recent physical attack and not a simple accident or a reaction piece.

Reported by:SamakalSingle source
20/03/26•যমুনা সেতু পশ্চিম গোল চত্বর

Killed

0

Injured

1

Summary

২০ মার্চ ২০২৬ (শুক্রবার) সকাল সাড়ে ৮টার দিকে যমুনা সেতুর পশ্চিম প্রান্তের গোল চত্বরে ঘরমুখো বাসের যাত্রীরা ট্রাক চালক শফিকুল ইসলামকে গণপিটুনি দেয়, যাত্রীদের অভিযোগ ছিল ট্রাকটি সেতুতে বারবার ওভারটেক করে বাসের দিকে চেপে আসছিল। পরে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

90% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

ঘরমুখো বাসের যাত্রী (পোশাক কারখানার শ্রমিক)শফিকুল ইসলাম (ট্রাক চালক)যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ

Tags

LynchingVigilante Justice

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 20/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 20/03/26open original ↗

যমুনা সেতু পশ্চিম গোল চত্বরে ঘরমুখো যাত্রীরা পেটালেন ট্রাক চালককে

যমুনা সেতু পশ্চিম গোল চত্বরে ঘরমুখো যাত্রীরা পেটালেন ট্রাক চালককে ছবি-সমকাল সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি প্রকাশ: ২০ মার্চ ২০২৬ | ১১:৩৬ যমুনা সেতু পশ্চিম গোল চত্বর এলাকায় ঘরমুখো বাস যাত্রীরা এক ট্রাক চালককে গণপিটুনি দিয়েছে। পরে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালককে উদ্ধার করে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সেতুর পশ্চিম প্রান্তে গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষুব্ধ বাসযাত্রীরা অভিযোগ করেন, তারা সবাই পোশাক কারখানার শ্রমিক। গাজীপুর থেকে একটি বাসে উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিলেন তারা। যমুনা সেতুর উপরে ঢাকা থেকে সিরাজগঞ্জগামী একটি ট্রাক কয়েকবার ওভারটেক করতে বাসের দিকে চেপে আসে। এতে দুর্ঘটনার শঙ্কা সৃষ্টি হয়। পরে বাসটি দ্রুত সেতু পার হয়ে গোলচত্বর এলাকায় আড়াআড়িভাবে দাঁড়িয়ে ওই ট্রাকটিকে থামায়। ক্ষুব্ধ যাত্রীরা ট্রাক থেকে চালককে নামিয়ে বেধড়ক মারপিট শুরু করে। পাশে দায়িত্বে থাকা যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ট্রাক চালককে উদ্ধার করেন। পরে তাদের সহযোগিতায় বাসটি আবার গন্তব্যের দিকে ছেড়ে যায়। গণপিটুনির শিকার ট্রাকের চালকের নাম শফিকুল ইসলাম। তার বাড়ি সিরাজগঞ্জে। আহত শফিকুল ইসলাম জানান, যমুনা সেতুতে গাড়ির প্রচণ্ড চাপে একবার তার ট্রাকটি বাসের দিকে চেপে যায়। এটি তিনি ইচ্ছাকৃতভাবে ঘটাননি।