জমি নিয়ে বিরোধে হামলা, বইখাতা পুকুরে নিক্ষেপ

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a single, concrete incident on 12 April 2026 in which 20 to 30 armed men led by a union council member attacked a family home in Joypurhat, smashed furniture, looted cash and gold, and threw children's school books into a pond. The attack is a clear violent act with a land dispute as the stated motive, and no casualty count was reported.

Reported by:SamakalSingle source
12/04/26•দুলালী-রত্নহার ভেনলা গ্রাম, গোপীনাথপুর ইউনিয়ন (৬ নম্বর ওয়ার্ড), আক্কেলপুর

Killed

0

Injured

0

Summary

জয়পুরহাটের আক্কেলপুরের দুলালী-রত্নহার ভেনলা গ্রামে ১২ এপ্রিল ২০২৬ (রোববার) সকালে জমি নিয়ে পূর্বের বিরোধের জেরে ইউপি সদস্য আব্দুল হাকিমের নেতৃত্বে ২০-৩০ জন দেশীয় অস্ত্রধারী একটি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে এবং শিশুদের বইখাতা পুকুরে ফেলে দেয়। ভুক্তভোগী পরিবারের দাবি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২-৩ লাখ টাকার ক্ষতি হয়েছে, তবে অভিযুক্ত ইউপি সদস্য অভিযোগ অস্বীকার করেছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

ইউপি সদস্য আব্দুল হাকিম (গোপীনাথপুর ইউনিয়ন, ৬ নম্বর ওয়ার্ড)২০-৩০ জন দেশীয় অস্ত্রধারী ব্যক্তিগৃহকর্তা মোস্তফা (ভুক্তভোগী)আনোয়ার হোসেন (অভিযুক্ত ইউপি সদস্যের ভগ্নিপতি, জমির দাবিদার)আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা

Affected infrastructure

বসতবাড়িকাঠের খাটআলমারিরান্নার হাঁড়িপাতিলটিনের চালার অংশকাপড়চোপড়শিশুদের বইখাতা

Tags

Land DisputeRobbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 12/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 13/04/26open original ↗

জমি নিয়ে বিরোধে হামলা, বইখাতা পুকুরে নিক্ষেপ

জমি নিয়ে বিরোধে হামলা, বইখাতা পুকুরে নিক্ষেপ ছবি: সমকাল আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ২০:২০ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি শিশুদের বইখাতা পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার দুলালী-রত্নহার ভেনলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ রয়েছে, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাকিমের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়। তারা ঘরে ঢুকে আসবাব ভাঙচুর করে, শিশুদের বইখাতা পুকুরে ফেলে দেয় এবং নগদ টাকা, স্বর্ণালংকারসহ মালপত্র লুট করে নিয়ে যায়। বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে এলোমেলোভাবে ছড়িয়ে আছে গৃহস্থালি জিনিসপত্র। কাঠের খাট, রান্নার হাঁড়িপাতিল, কাপড়চোপড়, টিনের চালার অংশসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে ফেলে রাখা হয়েছে। এতে বসতবাড়িটির স্বাভাবিক পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ভুক্তভোগী পরিবার জানায়, পূর্বের জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় প্রাণভয়ে পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে আশপাশে আশ্রয় নেন। গৃহকর্তা মোস্তফা বলেন, ‘হাকিম মেম্বারের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন হঠাৎ বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। আমাদের মারধর করে আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিস নিয়ে যায়। এতে প্রায় দুই লাখ থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।’ তিনি আরও অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর ইউপি সদস্য আব্দুল হাকিম তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। এ বিষয়ে সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগও দেওয়া হয়েছিল। এরপর থেকেই তিনি তাদের ওপর ক্ষুব্ধ ছিলেন বলে দাবি করেন মোস্তফা।  স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রায় দুই বছর ধরে এলাকায় জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য আব্দুল হাকিম বলেন, ‘ওই জমিটি আমার ভগ্নিপতি আনোয়ার হোসেনের। তারা জোর করে দখল করে বাড়ি নির্মাণ করেছিল। আমরা জায়গাটি দখলমুক্ত করেছি। সেখানে আমার ভগ্নিপতি বাড়ি করবেন।’ আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।