নিখোঁজের ছয় দিন পর কলাবাগানে পাওয়া গেল শিশু কবিতার গলিত লাশ
Why this classification
This incident was classified as criminal violence in Pabna. Parties reported: Unknown. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 1 source.
Killed
1
Injured
0
Summary
ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডায় নিখোঁজের ছয় দিন পর ৩০ এপ্রিল ২০২৬ তারিখে কবিতা আক্তার নামের সাত বছর বয়সী এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।
AI analysis
Category
Criminal Violence
Confidence
74% · severity 7
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 30/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, তরুণ আটক
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, তরুণ আটক ফরিদপুর বিআরটিএ অফিসে আটক জনি বিশ্বাস। ছবি: সংগৃহীত ফরিদপুর অফিস প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ২১:০২ ফরিদপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে জনি বিশ্বাস (২৪) নামের এক তরুণের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ফরিদপুর কার্যালয়ে তিনি চাঁদা না পেয়ে কর্মকর্তার টেবিল ভাঙচুর করেন। এমন অভিযোগের পর জনিকে আটক করে হেফাজতে নিয়েছে কোতোয়ালি থানা পুলিশ। জনি বিশ্বাস ফরিদপুর শহরতলির বিলনালিয়া গ্রামের কাদের বিশ্বাসের ছেলে। তিনি ফরিদপুর শহরের ভাড়া বাসায় বসবাস করেন। বিআরটিএ ফরিদপুর কার্যালয়ের মোটরযান পরিদর্শক মেহেদী হাসানের ভাষ্য, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই জনি বিশ্বাস তাঁর কক্ষে ঢুকে পড়েন। তিনি নিজেকে সাপ্তাহিক বাংলা সংবাদ পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে বলেন, ‘আপনি দুর্নীতি করে অনেক টাকা কামিয়েছেন। আপনাকে নিয়ে লেখালেখি হচ্ছে। আমাকে ২০ হাজার টাকা দেন। তাহলে আমি আপনার বিরুদ্ধে লেখালেখি করব না।’ মেহেদী হাসান বলেন, সরাসরি চাঁদা দাবি করায় তিনি বিস্মিত হয়ে পড়েন। তিনি (জনি) সাংবাদিক কিনা চালেঞ্জ করলে উত্তেজিত হয়ে টেবিলে থাপ্পড় দিয়ে কাঁচ ভেঙে ফেলেন। এ সময় উচ্চস্বরে তিনি চিৎকারও করতে থাকেন। অফিসের অন্য কর্মীরা এসে জনিকে আটক করেন। পরে বিষয়টি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানালে তিনি পুলিশে খবর দেন। পরে কোতোয়ালি থানা পুলিশ জনি বিশ্বাসকে নিয়ে যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেখ ফয়েজ আহমেদের সম্পাদিত সাপ্তাহিক বাংলা সংবাদ পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে আসছেন জনি বিশ্বাস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার একটি মামলার এজাহারভুক্ত আসামি ফয়েজ আহমেদকে গত ১৬ নভেম্বর গ্রেপ্তার করে পুলিশ। জনিকে আটকের সময় ধারণ করা ভিডিওতে তাঁকে বলতে শোনা গেছে, এক মাস ধরে ওই পত্রিকায় ঢুকেছেন তিনি। এমনকি ভাঙচুরসহ অন্য অভিযোগ অস্বীকারও করেন তিনি। জনি দাবি করছিলেন, সংবাদের জন্য মোটরযান পরিদর্শকের সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন। তবে তাঁর এলাকার লোকজনের অভিযোগ, জনি বিশ্বাস কখনও নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, আবার কখনও সাংবাদিক পরিচয় দিয়ে আসছিলেন। এভাবে নানা সময়ে মানুষকে হয়রানিতেও জড়িত তিনি। সপ্তাহ দুয়েক আগেও শহরের টেপাখোলা এলাকায় একটি ইটভাটায় গিয়ে চাঁদা দাবি করেন জনি। তখন তাঁকে পিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়। বিআরটিএ ফরিদপুর সার্কেলের সহকারী পরিচালক পলাশ খীসা বলেন, অফিসে ঢুকে ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগে জনি বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের ভাষ্য, বিআরটিএ অফিসে ভাঙচুরের খবর পেয়ে জনি বিশ্বাসকে থানা হেফাজতে আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিখোঁজের ছয় দিন পর কলাবাগানে পাওয়া গেল শিশু কবিতার গলিত লাশ
শিশু কবিতার লাশ উদ্ধারের পর স্বজনদের আহাজারি। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা আদর্শ গ্রামেছবি: প্রথম আলো ফরিদপুরে নিখোঁজের ছয় দিন পর একটি কলাবাগান থেকে কবিতা আক্তার নামের সাত বছর বয়সী এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা রেলস্টেশন-সংলগ্ন কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কবিতা আক্তার বাখুন্ডা আদর্শ গ্রামের বাকা বিশ্বাসের মেয়ে। পাঁচ বোনের মধ্যে সবার ছোট কবিতা স্থানীয় বোকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণিতে পড়ত। ২৪ এপ্রিল সন্ধ্যায় সে নিখোঁজ হয়। পরদিন শিশুটির মা তাহমিনা বেগম ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সাত বছরের কবিতাছবি: সংগৃহীত স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে নয়টার দিকে বাখুন্ডা রেলস্টেশন-সংলগ্ন কলাবাগানে পড়ে যাওয়া একটি কলাগাছ অপসারণ করতে যান স্থানীয় দুজন শ্রমিক। তাঁরা দুর্গন্ধ পেয়ে উৎস খুঁজতে গিয়ে গলিত লাশটি পড়ে থাকতে দেখেন। শিশুটির পরনে কোনো পোশাক ছিল না। সালোয়ার দিয়ে মুখ বাঁধা ছিল। শ্রমিকেরা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে জানান। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে এবং শিশুটির মা–বাবা এসে লাশ শনাক্ত করেন। গেরদা ইউপির পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য জাকারিয়া খান প্রথম আলোকে বলেন, সকার সাড়ে নয়টার দিকে শ্রমিকেরা কলাবাগানে গিয়ে দুর্গন্ধ পান। পরে লাশটি দেখতে পেয়ে তাঁকে জানান। পরে তিনি পুলিশকে খবর দেন। এরপর নিখোঁজ শিশুর মা ও বাবা ঘটনাস্থলে এসে শিশুটিকে শনাক্ত করেন। লাশটি উদ্ধার করেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) পীযূষ কান্তি হালদার। তিনি বলেন, লাশটি পচে বিকৃত হয়ে গিয়েছিল। দেখে ধারণা করা হচ্ছে, নিখোঁজ হওয়ার দিনই তাকে হত্যা করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, শিশুটির পোশাক দেখে তাঁর বাবা তাকে শনাক্ত করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন শিশুমরদেহ উদ্ধারফরিদপুর সদরঢাকা বিভাগফরিদপুরহত্যা
