পল্লবীতে ছিনতাইকারীর গুলিতে ব্যবসায়ী আহত
Why this classification
This is a valid, recent incident: masked robbers shot a grocery shopkeeper in the knee on the morning of 29 January 2026 in Pallabi, Dhaka, and took 17,000 taka. The victim is in Dhaka Medical College Hospital and is reported to be out of danger.
Killed
0
Injured
1
Summary
ঢাকার পল্লবীতে ২০২৬ সালের ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) ভোরে মিরপুর-১২ নম্বর সেকশনের ১০ নম্বর রোডে মোটরসাইকেলে আসা তিন মুখোশধারী ছিনতাইকারী মুদি দোকানি মোহাম্মদ হোসেন দিপুর বাম হাঁটুতে গুলি করে তাঁর কাছ থেকে ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত দিপু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, চিকিৎসক তাঁকে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 29/01/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
পল্লবীতে ছিনতাইকারীর গুলিতে ব্যবসায়ী আহত
পল্লবীতে ছিনতাইকারীর গুলিতে ব্যবসায়ী আহত ফাইল ছবি সমকাল প্রতিবেদক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬ | ১৪:১২ রাজধানীর পল্লবীতে মোহাম্মদ হোসেন দিপু নামে এক মুদি দোকানি ছিনতাইকারীর গুলিতে আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। ওই সময় তাঁর কাছ থেকে ১৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত দিপু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁর স্ত্রী আফরোজা সাংবাদিকদের বলেন, সকালে মিরপুর-১২ নম্বর (পল্লবী) সেকশনের ১০ নম্বর রোডে দাঁড়িয়েছিলেন আমার স্বামী। তখন মোটরসাইকেলে আসা তিনজন মুখোশধারী তাঁর বাম হাঁটুতে গুলি করে। এ সময় তার কাছে থাকা ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। আমার স্বামীর চিৎকারে লোকজন এগিয়ে আসে। প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, পল্লবী থেকে আসা গুলিবিদ্ধ ব্যবসায়ীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। বিষয়টি পল্লবী থানায় জানানো হয়েছে।
