সাংবাদিকের ওপর দুই দফা হামলা
Why this classification
This is a single, concrete incident on Friday 6 March 2026 in which a named man and his group physically attacked a local journalist twice, leaving him slightly injured. A written complaint was filed at the police station, so it qualifies as a real physical assault.
Killed
0
Injured
1
Summary
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুক্রবার (৬ মার্চ ২০২৬) সবুজবাগ শ্মশানঘাট এলাকায় একুশে টেলিভিশন ও বিডিনিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাংবাদিক বিকুল চক্রবর্তী দুই দফায় হামলার শিকার হন। অভিযোগ অনুযায়ী সুব্রত চক্রবর্তী দলবল নিয়ে তাঁর ওপর আক্রমণ করেন, এতে তিনি সামান্য আহত হন এবং পরে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 06/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
সাংবাদিকের ওপর দুই দফা হামলা
সাংবাদিকের ওপর দুই দফা হামলা শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ | ০৮:০৪ | প্রিন্ট সংস্করণ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই দফায় হামলার শিকার হয়েছেন সাংবাদিক বিকুল চক্রবর্তী। শুক্রবার শহরতলির সবুজবাগ আবাসিক এলাকার শ্মশানঘাট এলাকায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে তিনি গতকাল শনিবার দুজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী বিকুল চক্রবর্তী একুশে টেলিভিশন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি। থানায় দেওয়া অভিযোগে তিনি উল্লেখ করেন, সবুজবাগে শুক্রবার বিকেলে দোল উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহিবুল্লাহ আকন্দ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলীসহ অন্যরা। তাদের সঙ্গে মঞ্চে ছিলেন বিকুল। ম্যাজিস্ট্রেট মুহিবুল্লাহ আকন্দের বক্তৃতা চলাকালে সবুজবাগের সুব্রত চক্রবর্তী সাংবাদিক বিকুল চক্রবর্তীকে ‘আওয়ামী লীগের দালাল’ ও ‘বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন’ করছে উল্লেখ করে তাঁর ওপর আক্রমণ করতে যান। এ সময় মঞ্চে থাকা ইউপি সদস্য ও অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক পিয়াস দাশ তাঁকে ঠেকান। পরে সুব্রতকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন তিনি। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। তখন সুব্রত আবারও মঞ্চে বিকুল চক্রবর্তীর ওপর আক্রমণ করতে আসেন। আবারও তাঁকে সেখান থেকে বের করে দেওয়া হয়। অতিথিরা চলে যাওয়ার পর শ্মশানঘাটের সড়কে দলবল নিয়ে বিকুল চক্রবর্তীর ওপর ফের আক্রমণ করেন সুব্রত। এ সময় তিনি সামান্য আহত হন। পরে তিনি থানায় অভিযোগ দেন। বিকুল চক্রবর্তী জানান, ‘একটি চক্র দীর্ঘদিন ধরে আমার ক্ষতি করার চেষ্টা করছে। আমার বিরুদ্ধে সাধারণ মানুষকে উস্কে দিতে ফেসবুকে মিথ্যা-বানোয়াট তথ্য ছড়াচ্ছে। দুষ্কৃতকারীরা আগেও ব্যক্তিগত ঈর্ষা থেকে আমার অফিস, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে।’ এ বিষয়ে সুব্রত চক্রবর্তীর বক্তব্য পাওয়া যায়নি। শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেন, ‘ঘটনাটি খুবই ন্যক্কারজনক। আমরা আশা করিনি, এত সুন্দর একটা অনুষ্ঠানে ওই ছেলেটি এমন বিশ্রী ঘটনা ঘটাবে।’ শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্নার ভাষ্য, তারা লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেবেন। - বিষয় : - হামলা
