ঈশ্বরদী কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
Why this classification
This is a single, concrete incident on 23 April 2026 in which Jamaat's student wing Shibir and BNP's student wing Chhatra Dal clashed at Ishwardi Government College in Pabna. The fighting involved cocktail explosions, a party office was vandalised, and at least 10 people were injured. Both sides blame each other, so the initial attacker is disputed.
Killed
0
Injured
10
Summary
২৩ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয় এবং অন্তত ১০ জন আহত হন।
AI analysis
Category
Political Violence
Confidence
90% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 10
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Jamaat, BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP, Jamaat
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 23/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ঈশ্বরদী কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
ঈশ্বরদী কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ Advertisement ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদলের অস্থায়ী একটি কার্যালয় ভাঙচুর করেছে ছাত্রশিবিরের কর্মীরা পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের সংঘর্ষ ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও ছাত্রদলের কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের ওপর শিবিরের হামলার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ছাত্রদলের অস্থায়ী একটি কার্যালয় ভাঙচুর করেছে ছাত্রশিবিরের কর্মীরা। ঈশ্বরদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব হাসান বলেন, ঈশ্বরদী সরকারি কলেজে আমাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। এজন্য কলেজ কর্তৃপক্ষ থেকে আমরা অনুমতি নিয়েছি এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছি। বেলা সাড়ে ১১টার দিকে বকুলের মোড় থেকে মিছিল নিয়ে ঈশ্বরদী সরকারি কলেজ গেটের সামনে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে দুইপক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্রদলের কার্যালয় ভাঙচুরের বিষয়ে শিবিরের সভাপতি বলেন, কে বা কারা ছাত্রদলের কার্যালয় ভাঙচুর করেছে তা আমাদের জানা নেই। ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হোসেন খান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। হঠাৎ শতাধিক শিবির কর্মী বহিরাগতদের নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। এরপর তারা কলেজ চত্বরে ছাত্রদলের নেতাকর্মীদের মারধর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। এ সময় কলেজ গেটের সামনে ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় শিবিরের নেতাকর্মীরা ভাঙচুর করে। দুপুরে ঈশ্বরদী শহরের আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। দুইপক্ষই কলেজ ক্যাম্পাস ছেড়ে চলে গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
