স্থানীয়দের মারধরে সময় টিভির সাংবাদিকসহ চবির চার শিক্ষার্থী আহত

AI-classifiedconfidence 95%

Why this classification

This is a valid incident because on 17 April 2026 two local men attacked four Chittagong University students with wooden sticks near the railway crossing, injuring all four, one seriously. It is a concrete physical assault within the 14-day window, so it qualifies as violence.

Reported by:Dhaka PostSingle source
17/04/26•Chittagong University Railway Crossing Area

Killed

0

Injured

4

Summary

১৭ এপ্রিল (শুক্রবার) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় বাসে ওঠার সময় হইচইকে কেন্দ্র করে স্থানীয় দুজন ব্যক্তি কাঠের লাঠি দিয়ে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ চার শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেন। আহতদের মধ্যে জাহিন সরকার আবিরের বাম হাতের কনুইয়ে মারাত্মক আঘাত লেগেছে এবং তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Students

Other actors

স্থানীয় দুজন ব্যক্তি (unnamed)Jahin Sarkar Abir (Samay TV campus correspondent, injured)Alimul Shamim (injured student)Mahbub Hossain Farhad (injured student)Ashikur Islam (injured student)Prof. Dr. Hossain Shahid Sarwardi (Proctor, Chittagong University)OC, Hathazari Police StationIbrahim Hossain Rony (VP, CUCSU)Dr. Abul Kashem (Medical Officer, Chittagong University)

Tags

Attack

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 4

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Students

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 17/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 18/04/26open original ↗

স্থানীয়দের মারধরে সময় টিভির সাংবাদিকসহ চবির চার শিক্ষার্থী আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধি জাহিন সরকার আবিরসহ চার শিক্ষার্থীকে মারধর করে আহত করেছে স্থানীয়রা। এর মধ্যে জাহিন সরকারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। আহত চার শিক্ষার্থী হলেন— যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আলীমুল শামীম, একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হোসেন ফরহাদ, তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধি জাহিন সরকার আবির এবং আশিকুর ইসলাম। খোঁজ নিয়ে জানা যায়, চবির রেলক্রসিং সংলগ্ন থেকে বাসে ওঠার সময় হৈহুল্লরকে কেন্দ্র করে বাস থামিয়ে চবি শিক্ষার্থীদের মারধর করেন স্থানীয় দুজন। এ সময় কাঠের লাঠি দিয়ে চারজনকে মেরে আহত করেন তারা। এ বিষয়ে আহত যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আশিকুল ইসলাম বলেন, আমরা দুজন সিনিয়র এবং বন্ধুরা মিলে হোটেলে খেতে গিয়েছিলাম। খাওয়া শেষে বাসে চড়ে ক্যাম্পাসে আসার জন্য বাস দাঁড় করানোর সময় পেছন থেকে দুজন স্লোগান দিয়েছিল। তারপর স্থানীয় দুজন তেড়ে এসে আমাদেরকে ঘুষি মারতে শুরু করে। তখন সময় টিভির প্রতিনিধি আবির ভিডিও করলে তার হাতে লাঠি দিয়ে আঘাত করা হয়। ও হাতে গুরুতর আঘাত পেয়েছে। চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, আমরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। এ ধরণের ধারাবাহিক অনাকাঙ্ক্ষিত ঘটনা চবিয়ানদের ধৈর্যের সীমা অতিক্রম করে চলেছে। প্রশাসনকে বলব অতি দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করেন। বারবার আমাদের শিক্ষার্থীদের স্থানীয়দের হাতে মার খাওয়ার কোন যৌক্তিকতা নেই। আমি চবিয়ান ভাই-বোনদের উদ্দেশ্যে বলবো সকলেই দায়িত্বশীল আচরণ করুন, প্রশাসনিক ভাবেই উক্ত সমস্যার সমাধান করা হবে ইনশাআল্লাহ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, একজন সাংবাদিকসহ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চার শিক্ষার্থীকে মারধর করা হয়েছে বলে জানতে পেরেছি। তাদের মধ্যে আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং দুজন চবি মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। ঘটনা জানার পর আমরা পুরো টিম ঘটনাস্থলে এসেছি। এখানে হাটহাজারী থানার ওসিসহ পুলিশ সদস্যরা আছেন, দ্রুতই হামলাকারীদের গ্রেপ্তার করা হবে। চবি মেডিকেল অফিসার ডা. আবুল কাশেম বলেন, আমাদের কাছে আশিক ও আবির নামে দুজন রোগী এসেছিল। আবিরের বাম হাতের কনুইয়ের উপরে মারাত্মক আঘাত পেয়েছে। ভেঙে গেছে কিনা এখনও বলা যাচ্ছে না। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে এক্স-রে এবং উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে প্রেরণ করেছি। আর আশিকের বাম হাতের মাংসপেশীতে মারাত্মক আঘাত লেগেছে। তার হাতে ব্যথা উপশমের ওষুধ দিয়ে আপাতত অবজারভেশনে রেখেছি। আতিকুর রহমান/এমটিআই