বিএনপি নেতাদের মারধর করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিল ছাত্রলীগ, আটক ১৯

AI-classifiedconfidence 94%

Why this classification

The report describes a physical attack by Awami League’s student organization on BNP leaders, including beatings and burning a motorcycle, meeting the definition of political violence.

Reported by:JugantorSingle source
14/07/26•তিলছাড়া, ওড়াকান্দি ইউনিয়ন, কাশিয়ানী উপজেলা

Killed

0

Injured

0

Summary

১৪ জুলাই বিকাল ৪টায় গোপালগঞ্জের কাশিয়ানীতে ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের প্রতিহত করতে গিয়ে স্থানীয় বিএনপি নেতাদের ওপর হামলা হয়, তাদের মোটরসাইকেল ভাঙা ও আগুনে জ্বালানো হয় এবং ১৯ জন ছাত্রলীগের সদস্য আটক করা হয়।

AI analysis

Category

Political Violence

Confidence

94% · severity 5

Perpetrator side

Awami League

Victim side

BNP

Other actors

কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেনকাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন খন্দকারকাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরদারউপজেলার রাতইল ইউনিয়ন BNP সভাপতি মো. নান্নান খাকীBNP রাতইল ইউনিয়ন সাধারণ সম্পাদক এমদাদুল হককাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান

Affected infrastructure

মোটরসাইকেল (বিখণ্ডিত ও আগুনে জ্বালানো)

Tags

Party ClashRally ViolenceArson

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Awami League

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 14/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 15/07/26open original ↗

বিএনপি নেতাদের মারধর করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিল ছাত্রলীগ, আটক ১৯

বিএনপি নেতাদের মারধর করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিল ছাত্রলীগ, আটক ১৯ Advertisement কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৬:২৮ পিএম গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় মিছিল প্রতিহত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তাদের মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ওড়াকান্দি ইউনিয়নের তিলছাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে আটক করেছে কাশিয়ানী থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন ও সহ-সভাপতি সুমন খন্দকারের নেতৃত্বে দেড় শতাধিক নেতাকর্মী নিয়ে মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় সড়কে কিছু সময় যানবাহন চলাচল ব্যাহত হয়। বিকাল সাড়ে ৪টার দিকে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরদার তার ব্যক্তিগত ফেসবুক পেজে এ বিক্ষোভ মিছিলের একটি ভিডিও শেয়ার করেন। খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জ শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ জন নিহত হওয়ার ঘটনাকে ‘গণহত্যা দিবস’ আখ্যা দিয়ে এবং আহত-নিহতদের স্মরণে এ মিছিলটি বের করা হয়েছিল। এদিকে মিছিলের খবর পেয়ে তা প্রতিহত করতে যান স্থানীয় বিএনপি নেতারা। উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নান্নান খাকী অভিযোগ করে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেনের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী বাস, মাইক্রোবাস, ইজিবাইক ও মোটরসাইকেলে এসে মিছিল করছিল। আমরা সেখানে কয়েকজন বিএনপি নেতাকর্মী পৌঁছলে তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়, মারধর করে এবং আমার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ হামলায় রাতইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নান্নান খাকী ও সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়কে বিশৃঙ্খলা ও হামলার ঘটনায় ইতোমধ্যেই ছাত্রলীগের ১৯ জনকে আটক করা হয়েছে। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।