মদনে গরু বিক্রি করে ফেরার পথে বৃদ্ধকে হত্যাচেষ্টা
Why this classification
This is a specific, recent physical attack in Netrokona district in which five or six people beat a 65-year-old man, broke both his ankles, and took his 2 lakh taka from him. The article reports a real incident on Friday 22 May 2026, so it qualifies as violence.
Killed
0
Injured
1
Summary
নেত্রকোনার মদনে ২২ মে ২০২৬ (শুক্রবার) গরু বিক্রি করে ফেরার পথে পূর্বশত্রুতার জেরে ৫-৬ জন মিলে কাক্কন মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যাচেষ্টা করে, দুই পায়ের গোড়ালি ভেঙে দেয় এবং তার ২ লাখ টাকা নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগীর স্ত্রী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 22/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
মদনে গরু বিক্রি করে ফেরার পথে বৃদ্ধকে হত্যাচেষ্টা
মদনে গরু বিক্রি করে ফেরার পথে বৃদ্ধকে হত্যাচেষ্টা Advertisement মদন (নেত্রকোনা) প্রতিনিধি প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ মদনে কুরবানির হাটে গরু বিক্রি করে ফেরার পথে পূর্বশক্রতার জেরে কাক্কন মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় কাক্কন মিয়ার দুই পায়ের গোড়ালি ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার জুমার নামাজের সময় গোবিন্দশ্রী ইউনিয়নে সুজন বাজার থেকে আসার পথে মদন-খালিয়াজুড়ী সড়কে ঈদগাহ মাঠের পাশে এ হামলা হয়। এ ঘটনায় শুক্রবার বিকালে ভিকটিমের স্ত্রী রুমেলা আক্তার থানায় লিখিত অভিযোগ করেছেন। জানা যায়, আহত বৃদ্ধ কাক্কন মিয়ার ভাগিনা সাজিবের সঙ্গে সবুজ মিয়ার ছেলে রুবিনের বৃহস্পতিবার সকালে টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কিলঘুসির ঘটনাও ঘটে। এ ঘটনার জেরে শুক্রবার গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে ওই বৃদ্ধকে ৫-৬ জন গতিরোধ করে মারধর শুরু করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় তার থেকে গরু বিক্রির ২ লাখ টাকাও নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত রুবিনের ভাই কাওছার বলেন, বৃহস্পতিবার জুয়া খেলার টাকা নিয়ে আমার ভাইকে তারা মারধর করে। এজন্য এমন ঘটনা ঘটেছে। ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি।
