তিস্তা সেতু টোল প্লাজায় সংঘর্ষের ঘটনায় দুজন জেলহাজতে

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a single, recent physical clash on Tuesday night, 19 May 2026, at the Tista bridge toll plaza in Lalmonirhat, where toll workers attacked university teachers and students and then the police, injuring at least 9 students and 1 police officer. Two people were later arrested and sent to jail over the police attack.

Reported by:SamakalSingle source
19/05/26•তিস্তা সেতু টোল প্লাজা

Killed

0

Injured

10

Summary

লালমনিরহাটের তিস্তা সেতু টোল প্লাজায় অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে টোল কর্মীদের সংঘর্ষ হয়, যাতে অন্তত ৯ শিক্ষার্থী ও এক পুলিশ সদস্য আহত হন। ঘটনার পর পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার দুজনকে ২০ মে ২০২৬ আদালতে পাঠিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

Locals

Victim side

LocalsLaw Enforcement

Other actors

টোল প্লাজার কর্মী/টোল আদায়কারীবাসচালককুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীআব্দুল মজিদ (৫৮)সিহাব আহমেদ তিতিল (২৫)লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদডেপুটি রেজিস্ট্রার সাদেকুজ্জামান লিমনউপাচার্য ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম

Tags

ExtortionClash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 10

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals, Law Enforcement

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 19/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 21/05/26open original ↗

তিস্তা সেতু টোল প্লাজায় সংঘর্ষের ঘটনায় দুজন জেলহাজতে

তিস্তা সেতু টোল প্লাজায় সংঘর্ষের ঘটনায় দুজন জেলহাজতে কৃষি বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী আহত ছবি: সমকাল কুড়গ্রিাম ও লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৮:৪৮ | আপডেট: ২০ মে ২০২৬ | ১৯:৪৪ লালমনিরহাটের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে পুলিশ তাদের গ্রেপ্তার করে। জেলহাজতে পাঠানো ব্যক্তিরা হলেন, আদিতমারী উপজেলার মৃত সৈয়দ আলীর ছেলে আব্দুল মজিদ (৫৮) ও তার ছেলে সিহাব আহমেদ তিতিল (২৫)। এর আগে, মঙ্গলবার রাত ৯টার দিকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দিনাজপুরে ফিল্ড ট্রিপ শেষে বাসে করে ক্যাম্পাসে ফিরছিলেন। পথে তিস্তা সেতু টোল প্লাজায় অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে বাসচালকের সঙ্গে টোল আদায়কারীদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিষয়টি সমাধানের চেষ্টা করতে গেলে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সঙ্গে টোল প্লাজার কয়েকজন কর্মচারী অশোভন আচরণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে টোল প্লাজার কয়েকজন কর্মী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৯ জন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ এগিয়ে গেলে তাদের ওপরও হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সাদেকুজ্জামান লিমন জানান, ‘আহত শিক্ষার্থীরা কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক লালমনিরহাট থানায় অবস্থান করছেন।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে লালমনিরহাট জেলা পুলিশ সুপার ও সদর থানার ওসির সঙ্গে কথা হয়েছে। আমাদের প্রক্টোরিয়াল টিমসহ শিক্ষকরা আইনগত প্রক্রিয়া নিয়ে কাজ করছেন।’ লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’ - বিষয় : - জেল হাজতে প্রেরণ - সংঘর্ষ