রাজৈরে সালিশে ডেকে শ্বশুরকে কুপিয়ে হত্যা

AI-classifiedconfidence 95%

Why this classification

A local dispute over a theft escalated when the accused family allegedly lured the victim, fruit trader Jakir Sheikh, to a meeting and hacked him to death, injuring five others. The report describes a concrete incident on Tuesday, 24 March 2026, which falls within the recency window.

Reported by:JugantorSingle source
24/03/26•মধ্যপাড়া, আমগ্রাম ইউনিয়ন, রাজৈর

Killed

1

Injured

5

Summary

মাদারীপুরের রাজৈরে চুরির ঘটনার জের ধরে সালিশের কথা বলে ডেকে নিয়ে ফলের ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যা করা হয় এবং এতে জামাইসহ আরও ৫ জন আহত হন। ঘটনার পর ক্ষুব্ধ লোকজন অভিযুক্তদের বসতঘরে আগুন দেয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Jakir Sheikh (victim, fruit trader, son of Nur Zaman Sheikh)Rasel Bepari (son-in-law of victim, theft complainant)Majid Khan (accused)Son of Majid Khan (accused)Supporters of Majid KhanLocal madbars (mediators who arranged the salish meeting)Md. Kutub Uddin, OC (Investigation), Rajoir Police Station

Affected infrastructure

Homes of the accused (set on fire)

Tags

MurderLand Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 5

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 24/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 25/03/26open original ↗

রাজৈরে সালিশে ডেকে শ্বশুরকে কুপিয়ে হত্যা

চুরির ঘটনার জের রাজৈরে সালিশে ডেকে শ্বশুরকে কুপিয়ে হত্যা Advertisement টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ জামাইয়ের ভাইয়ের বসতঘরে চুরির ঘটনায় সালিশেতে ডেকে নিয়ে ফল ব্যবসায়ী শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জামাইসহ আহত হয় ৫ জন। ঘটনার পর অভিযুক্তদের বসতঘরে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। মঙ্গলবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকির রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের নুর জামান শেখের ছেলে। তিনি রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় ফলের ব্যবসা করতেন। ঘটনার পর এলাকার ছেড়ে পালিয়েছে অভিযুক্তরা। জানা যায়, রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মধ্যপাড়া এলাকার রাসেল বেপারীর বসতঘরে সম্প্রতি চুরি হয়। এই ঘটনায় থানায় লিখিত দেন ভুক্তভোগী। মঙ্গলবার সকালে একই এলাকার মজিদ খানের পরিবারের সঙ্গে সালিশ-বৈঠকের আয়োজন করেন এলাকার মাদবররা। সেখানে পরিকল্পিতভাবে রাসেলকে কুপিয়ে আহত করা হয়। বাধা দেওয়ায় নারীসহ ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে প্রতিপক্ষ। পরে ফের সালিশির কথা বলে রাসেলের শ্বশুরকে খবর দিয়ে জামাইয়ের বাড়িতে আনা হয়। একপর্যায়ে ফল ব্যবসায়ী জাকির শেখ ঘটনাস্থলে গেলে তাকেও কুপিয়ে জখম করে মজিদ খান ও তার ছেলেসহ সমর্থকরা। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জাকিরকে মৃত ঘোষণা করেন ডাক্তার। রাজৈর থানার ওসি (তদন্ত) মো. কুতুব উদ্দিন বলেন, ‘এলাকার জমিজমা নিয়ে বিরোধ ও চুরির ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।