বাস চলাচল বন্ধ ভোগান্তিতে যাত্রীরা

AI-classifiedconfidence 94%

Why this classification

The article describes a physical assault and stabbing by a BNP union official against a bus driver and counter master, which is a concrete violent incident within the last 14 days in Bangladesh.

Reported by:JugantorSingle source
07/06/26•Madarangonj Bus Terminal

Killed

0

Injured

1

Summary

রোববার সন্ধ্যায় মাদারগঞ্জ বাস টার্মিনালে বাস চালক ও কাউন্টার মাস্টারকে মারধর করা হয় এবং এককে ধারালো ছুরিতে আঘাত করা হয়। আহত বিজয় আহমেদকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

94% · severity 5

Perpetrator side

BNP

Victim side

Locals

Other actors

সোহেল রানাশফিকুল ইসলামরহমতুল্লাহমমিনুলবিজয় আহমেদ

Affected infrastructure

bus servicebus terminal

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 07/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 09/06/26open original ↗

বাস চলাচল বন্ধ ভোগান্তিতে যাত্রীরা

মাদারগঞ্জে চালককে মারধরের জের বাস চলাচল বন্ধ ভোগান্তিতে যাত্রীরা Advertisement মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ মাদারগঞ্জে চালককে মারধরের ঘটনায় ঢাকা-মাদারগঞ্জ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। রোববার সন্ধ্যা থেকে মাদারগঞ্জ বাস টার্মিনাল থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। পরিবহণ শ্রমিকরা জানান, বাসচালককে মারধর ও একজনকে ধারালো ছুরি দিয়ে গুরুতর আহত করায় উপজেলার গুনারীতলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক সোহেল রানাসহ অন্য আসামিদের গ্রেফতার না করার পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় রাজিব পরিবহণের একটি বাস উপজেলার জোড়খালীর এনপুর বাজারে পৌঁছালে পূর্বের বিরোধের জেরে কাউন্টার মাস্টার শফিকুল ইসলাম ও রহমতুল্লাহ বাসচালক মমিনুলকে মারধর করে। এ সময় উপজেলা ছাত্রদলের কর্মী বিজয় আহমেদ বাসটি ছেড়ে দেওয়ার অনুরোধ করলে গুনারীতলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক সোহেল রানার সঙ্গে তার বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে বিজয়কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সোহেল। গুরুতর আহত বিজয়কে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। তার মাথায় ছয়টি ও হাতে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রতিবাদে শ্রমিকরা ধর্মঘট কর্মসূচি পালন করছেন। অভিযুক্ত সোহেলসহ অন্য আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় সিএনজিচালিত অটোরিকশার সংকট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস কাউন্টারে সুফিয়া আক্তার নামে এক যাত্রী বলেন, ঈদের ছুটি শেষে ঢাকায় যাওয়ার জন্য বাস কাউন্টারে এসে দেখি বাস বন্ধ। এখন বাড়িতে ফিরে যেতে হচ্ছে।