সংক্ষিপ্ত সংবাদ

AI-classifiedconfidence 85%

Why this classification

A college principal punched a computer operator in the mouth over a 20,000 taka debt, breaking two of his teeth on Monday, 18 May 2026. This is a concrete physical assault within the 14-day window, so it counts as violence. The other items in the article are protests, a measles death, a tree theft investigation, a mill-waste compensation demand, and a wheat seizure, none of which involve a violent act.

Reported by:JugantorAjker PatrikaCorroborated · 2 sources
18/05/26•প্যালেস্টাইন টেকনিক্যাল কলেজ, নলছিটি

Killed

0

Injured

1

Summary

নলছিটির প্যালেস্টাইন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ হাফিজুর পাওনা টাকা ফেরত চাওয়ায় কম্পিউটার অপারেটর ওয়াহিদুজ্জামানকে অফিস কক্ষে ঘুসি মারেন। এতে তার দুটি দাঁত ভেঙে পড়ে গেছে। ঘটনাটি ঘটে সোমবার, ২০২৬ সালের ১৮ মে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

কলেজের অধ্যক্ষ হাফিজুরকম্পিউটার অপারেটর ওয়াহিদুজ্জামান

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 18/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Ajker Patrika · 19/05/26open original ↗

ঝালকাঠিতে লাশবাহী খাটিয়ায় পিকআপের ধাক্কায় আহত ৫, গাড়িতে আগুন

ঝালকাঠির নলছিটিতে মরদেহ জানাজায় নেওয়ার পথে লাশবাহী খাটিয়ায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে মৃত ব্যক্তির দুই ছেলেসহ স্বজনেরা রয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দিলে কিছু সময়ের জন্য বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার (১৮ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকার সমাজদার বাড়ির সামনে (বকুলতলা এলাকায়) এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল ইসলাম খান নামে এক ব্যক্তির মরদেহ দাফন ও জানাজার উদ্দেশ্যে খাটিয়ায় করে নিয়ে যাচ্ছিলেন স্বজনেরা। এ সময় বরিশালগামী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাটিয়া বহনকারীদের ওপর উঠে যায়। এতে খাটিয়া থেকে মরদেহটি সড়কে পড়ে যায় এবং চারজন গুরুতর আহত হন। আহতরা হলেন—মৃত ব্যক্তির ছেলে মো. ওলি, আরেক ছেলে, শ্যালক নাছির, ভাগনে মো. রেজা এবং মেয়ের ঘরের এক নাতি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এতে কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নলছিটি থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরিস্থিতি স্বাভাবিক করেন। পরে মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘একটি পিকআপ খাটিয়া বহনকারীদের চাপা দিলে কয়েকজন আহত হন। পরে উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

Source 2: Jugantor · 20/05/26open original ↗

সংক্ষিপ্ত সংবাদ

দুর্গাপুরে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি দুর্গাপুরে শিক্ষা খাতে জিডিপির ন্যূনতম ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিতসহ তিন দফা দাবিতে মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাব মোড়ে বিক্ষোভ করেছে ছাত্র ইউনিয়ন উপজেলা সংসদ। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল এবং বৈষম্যহীন শিক্ষানীতি প্রণয়নের দাবি জানান। এ সময় দাবি বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি অধ্যক্ষের ঘুসিতে দাঁত হারালেন কম্পিউটার অপারেটর নলছিটিতে সোমবার সকালে পাওনা টাকা চাওয়ায় প্যালেস্টাইন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের ঘুসিতে কম্পিউটার অপারেটরের দুটি দাঁত ভেঙে পড়ে গেছে। ভুক্তভোগী ওয়াহিদুজ্জামান জানান, কলেজের অধ্যক্ষ হাফিজুর তার কাছ থেকে বিশ হাজার টাকা ধার নেন। টাকা ফেরত চাইলে অফিস কক্ষে ডেকে নিয়ে মুখে কয়েকটি ঘুসি মারেন। এতে তার দুটি দাঁত ভেঙে পড়ে যায়। নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি মোরেলগঞ্জে জলাবদ্ধতা নিরসনের দাবি মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মঙ্গলবার সকালে রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় বক্তারা বলেন, পশরবুনিয়া, চালিতাবুনিয়া ও খাউলিয়া গ্রামের তিনটি মাঠে কৃষকরা লবণাক্ততায় একটি ফসলের বেশি ফলাতে পারেন না। কৃষকদের বাঁচিয়ে রাখতে ওই এলাকায় বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তারা। মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি ভালুকায় হামে আক্রান্ত শিশুর মৃত্যু ভালুকায় মাহমুদপুর গ্রামে ইসরাত নামে এক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ইসরাত ওই গ্রামের শাহ আলমের মেয়ে। কয়েকদিন ধরে শিশুটি জ্বরে ভুগছিল। রোববার শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি চুনারুঘাটে গাছ চুরির তদন্ত শুরু চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের ডুমুরতলা এলাকায় মূল্যবান সেগুন গাছ চুরির ঘটনায় যুগান্তরে সংবাদ প্রকাশের পর বন বিভাগ তদন্ত শুরু করেছে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছে বন বিভাগের একটি প্রতিনিধিদল। সোমবার যুগান্তরে ‘সাতছড়ি জাতীয় উদ্যান থেকে সেগুন গাছ কেটে নিয়ে যাচ্ছে’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে বন বিভাগ নড়েচড়ে বসে। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ভালুকায় মিলের বর্জ্যরে ক্ষতিপূরণের দাবি ভালুকার ভরাডোবা এলাকার এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিলের অবৈধ ড্রেনেজ লাইন স্থায়ীভাবে বন্ধ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। উপজেলা পরিষদ, কৃষক ও কোম্পানির প্রতিনিধিরা ৩৩ কোটি ২৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করেন। ক্ষতিপূরণের ওই টাকা দ্রুত পরিশোধের দাবি কৃষকদের। ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি নলছিটিতে ২১ বস্তা গম জব্দ নলছিটিতে মঙ্গলবার দুপুরে ভৈরবপাশা বাজারসংলগ্ন একটি অটোর গ্যারেজ থেকে ২১ বস্তা গম জব্দ করেছে পুলিশ। উপজেলা খাদ্য কর্মকর্তা ও পুলিশ ওই বাজারে আব্দুল হালিমের অটোর গ্যারেজে ২১টি প্লাস্টিকের বস্তায় এক হাজার কেজি গম দেখতে পান। তবে গমের বস্তাগুলোর ওপর কোনো সিল পাওয়া যায়নি। আব্দুল হালিম গমের মালিকানা অস্বীকার করেন। নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি