রূপগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি
Why this classification
This is a single, concrete armed home robbery on 25 April 2026 in Rupganj, Narayanganj. An armed gang of 12 to 15 people broke in, tied up the victim, held his mother at gunpoint, threatened to kill them, and stole 27 lakh taka and foreign currency. No deaths or injuries were reported.
Killed
0
Injured
0
Summary
নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের দড়িকান্দি এলাকায় ২৫ এপ্রিল ২০২৬ ভোরে ১২-১৫ জনের একটি ডাকাত দল লন্ডন-প্রবাসী হাফিজুর রহমান হিরনের বাড়ির গ্রিল কেটে ঢুকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখিয়ে তাঁকে ও তাঁর মাকে জিম্মি করে ২৭ লাখ টাকা, বিদেশি মুদ্রা ও মালামাল লুট করে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্তের আশ্বাস দিয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 25/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
রূপগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি
রূপগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি Advertisement যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পিএম এ সময় নগদ টাকা, বিদেশি মুদ্রা, মূল্যবান কাপড়-চোপড় ও অন্যান্য মালামাল লুট করে নেয় ডাকাত দল। ছবি: যুগান্তর নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাফিজুর রহমান হিরন নামের এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল হিরন ও তার মাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও বিদেশি মুদ্রাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। শনিবার (২৫ এপ্রিল) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। হিরন জানান, তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। মায়ের টানে গত শুক্রবার দেশে ফেরেন। শনিবার মধ্যরাত সাড়ে ৩টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে তাকে হাত-পা বেঁধে ফেলে। কোনো ধরনের শব্দ করলে হত্যা করা হবে বলে হুমকি দেয়। একই সঙ্গে তার মাকেও অস্ত্রের মুখে জিম্মি করে রাখা হয়। তিনি জানান, ডাকাতরা নগদ ২৭ লাখ টাকা, বিদেশি মুদ্রা, মূল্যবান কাপড়-চোপড় ও অন্যান্য মালামাল লুট করে নেয়। ভোর চারটার দিকে ডাকাত দল ঘটনাস্থল ত্যাগ করে। পরে ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহযোগিতা চান হিরন। পুলিশ তাকে রূপগঞ্জ থানায় অভিযোগ করতে পরামর্শ দেয়। এরপর তিনি থানায় একটি লিখিত অভিযোগ করেন। দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নারায়ণগঞ্জ জেলা (গ) সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
