নদী থেকে মাথাবিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

AI-classifiedconfidence 95%

Why this classification

The incident involves a severe violent crime (a murder resulting in a headless body discovered in a river), occurring within the 14-day validity window in Bangladesh.

Reported by:Dhaka PostJugantorProthom AloSamakalAjker PatrikaCorroborated · 5 sources
27/09/26•Mansa

Killed

1

Injured

0

Summary

বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদী থেকে মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মরদেহটি ৩-৪ দিন আগের এবং পচন ধরেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

মো. রজিউল্লাহ খান

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 27/09/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (5 sources)

Source 1: Samakal · 24/05/26open original ↗

বাগেরহাটে সৎমায়ের বিরুদ্ধে শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ

বাগেরহাটে সৎমায়ের বিরুদ্ধে শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ ফাইল ছবি বাগেরহাট প্রতিনিধি প্রকাশ: ২৩ মে ২০২৬ | ২২:৪৮ বাগেরহাটের ফকিরহাটে সাড়ে ৬ বছর বয়সী মো. তালহা নামের এক শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সৎমায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় অভিযুক্ত সৎমা রুবাইয়া আক্তারকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এর আগে সকাল ১০টার দিকে উপজেলার লখপুর গ্রামের এপিসি ফার্মাসিউটিক্যালসের পেছনে ভাড়া বাড়িতে পানিভর্তি বালতির মধ্যে মাথা দেওয়া অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন। নিহত মো. তালহা লখপুর গ্রামের সৈকত হোসেন পাপ্পু ও মনিরা খানমের ছেলে। তালহা তার বাবা ও সৎমা রুবাইয়ার সঙ্গে লখপুরে ভাড়া বাড়িতে থাকত। আর তালহার আপন মা মনিরাও বিয়ে করে অন্যত্র বসবাস করছেন। মনিরা খানম বলেন, ‘ফোনে ছেলের অসুস্থতার খবর পেয়ে আমি এখানে আসি। এসে শুনি আমার ছেলে বালতির পানিতে ডুবে মারা গেছে। কিন্তু বালতিতে সামান্য পানি ছিল। আমার ছেলের বয়স ৬ বছর ৭ মাস, সে পানিতে ডুবে মারা যাওয়ার মতো না।’ পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, আপাতত দৃষ্টিতে এটাকে স্বাভাবিক মৃত্যু মনে হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য সৎমাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে। - বিষয় : - বাগেরহাট - শিশু হত্যা - অভিযোগ

Source 2: Ajker Patrika · 07/05/26open original ↗

বাগেরহাটে তুচ্ছ বিষয় নিয়ে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা

বাগেরহাটের চিতলমারীতে মো. মোজাহিদ মোল্লা (৪২) নামে এক জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টার দিকে উপজেলার হিজলা ইউনিয়নের হিজলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোজাহিদ মোল্লা ওই গ্রামের সরোয়ার মোল্লার ছেলে এবং স্থানীয় জামায়াতে ইসলামীর হিজলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ দোকানে বসে ছিলেন মোজাহিদ মোল্লা। এ সময় বায়জিদ শেখ (৪০) নামে এক ব্যক্তি দোকান থেকে জুস কিনে তা পান করেন। পরে তিনি জুসটি ভালো না বলে মন্তব্য করলে বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বায়জিদ শেখ তাঁর হাতে থাকা হাঁসুয়া দিয়ে মোজাহিদ মোল্লার গলায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে দ্রুত চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা অভিযুক্ত বায়জিদ শেখের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে তাঁকে পিটিয়ে আহত করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বায়জিদ শেখকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত বায়জিদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Source 3: Dhaka Post · 27/09/26open original ↗

নদী থেকে মাথাবিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদী থেকে মাথাবিহীন অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহটির আনুমানিক বয়স ৪০ বছর। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মানসা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রোববার বিকেল ৫টার দিকে পথচারীরা ভৈরব নদীতে মাথাবিহীন মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তারা থানায় খবর দিলে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি রূপসা এলাকা থেকে জোয়ারের পানিতে ভেসে ফকিরহাট এলাকায় আসে। মরদেহ ভেসে আসার খবর পেয়ে আশপাশের এলাকার অসংখ্য মানুষ নদীর দুই পাড়ে ভিড় করেন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, ভৈরব নদী থেকে মাথাবিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ৩-৪ দিন আগের বলে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরেছে। তিনি আরও বলেন, বিষয়টি নৌ পুলিশ, পিবিআই ও সিআইডিকে অবগত করা হয়েছে। তারা ঘটনাস্থলে এলে মরদেহের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে। শেখ শামীম হাসান/এমএমবি

Source 4: Jugantor · 27/07/26open original ↗

বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪ Advertisement বাগেরহাট প্রতিনিধি প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:১০ পিএম গ্রেফতার ৪ আসামি। ছবি: যুগান্তর বাগেরহাটে আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত (৪২) হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি আধুনিক ছোরাও উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের ৫০ ঘণ্টার মধ্যেই রোববার দিনগত রাতে আসামিদের গ্রেফতার করা হলো। সোমবার (২৭ জুলাই) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতাররা হলেন— শেখ মুরাদ (৪১), আবু তাহের দীপ ওরফে দিপু (২৯), মো. হাফিজুর রহমান (৪৮) ও মো. শিপন শেখ (২৮)। পুলিশ জানায়, নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। গত ২৫ জুলাই মধ্যরাতে আদালতের কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পৌরসভার হাড়িখালী তেঁতুলতলা মোড়ে পৌঁছলে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবার ২৬ জুলাই বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার পর গতকাল রোববার দিনগত রাত ৩টার দিকে সদর উপজেলার তেঁতুলতলা মোড়সংলগ্ন পিসি ডেমা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।  পুলিশের দাবি, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নেতৃত্বদানকারী শেখ মুরাদ। তার কাছ থেকেই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি আধুনিক ছোরা উদ্ধার করা হয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার মো. নাসের রিকাবদার বলেন, ঘটনার মাত্র ৫০ ঘণ্টার মধ্যেই ডিবি পুলিশের অভিযানে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে জানা গেছে, মোটরসাইকেলের গতিরোধ করে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের মূল নেতৃত্ব দেন শেখ মুরাদ। গ্রেফতার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পাশাপাশি প্রযুক্তিনির্ভর তদন্তেও তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তিনি আরও বলেন, আসামিদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে।

Source 5: Prothom Alo · 09/06/26open original ↗

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের নেতা খুন

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মোড় এলাকায় গতকাল মঙ্গলবার রাতে দুর্বৃত্তের হামলায় বাদল মোড়ল নামে কৃষক দলের এক নেতা খুন হয়েছেন। এ সময় বিএনপির এক নেতাও আহত হয়েছেন।   বাদল মোড়ল সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি। আহত আবদুল্লাহ মোড়ল বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভপতি। পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুজন মোটরসাইকেলে করে গতকাল রাতে বারুইপাড়া থেকে ফকিরহাটে যাচ্ছিলেন। পথে ফকিরহাটের নিয়তির মোড় এলাকায় রাত আনুমানিক ১১টার দিকে দুর্বৃত্তরা তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ছাড়া প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত আবদুল্লাহ মোড়লকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁদের দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য আহত আবদুল্লাহকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাদল মোড়লের মরদেহ হাসপাতালে রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে ও জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।