চুরির অপবাদে নারীকে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

AI-classifiedconfidence 98%

Why this classification

This incident was classified as mob justice / lynchings in Shariatpur. Parties reported: BNP. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 3 sources.

Reported by:JugantorAjker PatrikaSamakalCorroborated · 3 sources
23/07/26•Sixgaon, Bhedarganj

Killed

0

Injured

1

Summary

শরীয়তপুরের ভেদরগঞ্জে টাকা ও স্বর্ণালংকার চুরির অপবাদে ২০২৬ সালের ২৩ জুলাই এক মধ্যবয়স্ক নারীকে আটকে রেখে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। ভুক্তভোগী নারী বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

98% · severity 5

Parties involved

BNP

Tags

Vigilante JusticeThief Caught

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 23/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 26/07/26open original ↗

ভিডিও ভাইরাল / ‘চোর’ অপবাদে বেধড়ক পিটুনিতে লুটিয়ে পড়েন নারী, তুলে আবার পিটুনি

সারাদেশ ভিডিও ভাইরাল ‘চোর’ অপবাদে বেধড়ক পিটুনিতে লুটিয়ে পড়েন নারী, তুলে আবার পিটুনি × ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ | ১৮:১০ - অ + শরীয়তপুরের ভেদরগঞ্জে টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ তুলে এক মধ্যবয়সী নারীকে বেধড়ক লাঠিপেটার অভিযোগ উঠেছে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সাবেক বিএনপি নেতা আনোয়ার হোসেন মোল্লা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার। ভুক্তভোগী নারীর নাম নারগিস বেগম। তিনি ছয়গাঁও এলাকার আবুল শেখের স্ত্রী এবং ছয় সন্তানের জননী। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছয়গাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লার বাড়ি থেকে দুই লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার খোয়া যায়। এ ঘটনায় চুরির অভিযোগ তুলে গত বৃহস্পতিবার নারগিস বেগমকে ধরে নিয়ে যান আনোয়ার হোসেন মোল্লা ও তার সহযোগীরা। পরে তার দুই হাত আটকে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি ওই নারীর দুই হাত ধরে রেখেছেন। এ সময় আরেক ব্যক্তি লাঠি দিয়ে তাকে পেটাচ্ছেন। মারধরের একপর্যায়ে ওই নারী চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়লেও তাকে আবার তুলে মারধর করা হয়। ভুক্তভোগী নারগিস বেগম বলেন, ‘আমি চুরি করিনি। তারা আমাকে চোরের মিথ্যা অপবাদ দিয়েছে। আমার বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।’ নারগিসের ছেলে গোলাম রাব্বি বলেন, ‘আমাদের পরিবারে কোনো অভাব নেই। আমার এক ভাই প্রবাসে থাকেন। আমার মা কোনো চুরি করেননি। তারপরও বিএনপি নেতা আনোয়ার মোল্লা ও তার লোকজন চুরির অপবাদ দিয়ে আমার মাকে মারধর করেছেন। আমার মা স্ট্রোকের রোগী। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি আছেন।’ তিনি আরও বলেন, ‘আমার মা চুরি করলে তারা আইনের আশ্রয় নিতে পারতেন। কোনো প্রমাণ ছাড়া এভাবে কেন তাকে মারধর করা হলো, আমরা এর বিচার চাই।’ ভুক্তভোগীর মেয়ে মেহেরুন বলেন, ‘কয়েকজন মিলে মাকে লাঠি দিয়ে পিটিয়েছে। আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো উচিত ছিল। আমরা এ ঘটনার বিচার চাই।’ অভিযোগের বিষয়ে আনোয়ার হোসেন মোল্লার বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। বাংলাদেশ মানবাধিকার কমিশনের শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, ‘আমরা ভিডিওটি দেখেছি। এ ধরনের ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। কোনো ব্যক্তিকে তদন্ত ছাড়াই এভাবে নির্যাতন করার সুযোগ নেই। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা জরুরি।’ ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, খবর পেয়ে আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগের পর মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। বিষয় : শরীয়তপুর পিটুনি বিএনপি ভাইরাল আরও পড়ুন গুনে গুনে টাকা নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত আদালত থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বোনসহ নিহত ৩ ছুটি নিয়ে শ্বশুরবাড়িতে আসা পুলিশ কর্মকর্তার লাশ মিলল পুকুরে, স্ত্রী-শ্বশুর আটক বিকেলে এনসিপির পদযাত্রা, সকালে সড়কে কুশপুত্তলিকা সর্বশেষ গুনে গুনে টাকা নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর বিউটি পালের ‘শ্রাবণের মেঘ’ ভিডিও নিয়ে যেভাবে বিতর্ক তৈরি হলো আদালত থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বোনসহ নিহত ৩ ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে প্রতীকী ধর্মঘট প্রত্যাহার করল সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশন ইতালির কোচ হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন পিরলো টয় স্টোরি-৫ এর বিশ্বরেকর্ড, বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ আরও পড়ুন ×

Source 2: Ajker Patrika · 26/07/26open original ↗

শরীয়তপুরে চুরির অপবাদে নারীকে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, ভিডিও ভাইরাল

শরীয়তপুরের ভেদরগঞ্জে চুরির অপবাদ দিয়ে এক নারীকে (৪৫) নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা আনোয়ার হোসেন মোল্লা ও তাঁর লোকজনের বিরুদ্ধে। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বর্তমানে ওই নারী শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীর ছেলে পাঁচজনের নাম উল্লেখ করে ভেদরগঞ্জ থানায় মামলা করেছেন। অভিযুক্ত আনোয়ার হোসেন মোল্লা ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। জানা গেছে, কিছুদিন আগে আনোয়ার হোসেন মোল্লা দাবি করেন, তাঁর বাড়ি থেকে দুই লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। গত বৃহস্পতিবার ছয়গাঁও এলাকার ভুক্তভোগী নারীকে ধরে নিয়ে যান আনোয়ার ও তাঁর সহযোগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এলাকার প্রায় অর্ধশত লোকের সামনে এক নারীর দুই হাত ধরে রেখেছেন দুই ব্যক্তি। আরেক ব্যক্তি লাঠি দিয়ে ওই নারীকে বেধড়ক পেটাচ্ছেন। এ সময় ওই নারী চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়লেও আবার তুলে মারধর করা হয়। নির্যাতনের সময় বারবার নিজেকে নির্দোষ দাবি করে ছেড়ে দেওয়ার আকুতি জানান ওই নারী। এ বিষয়ে ভুক্তভোগীর ছেলে বলেন, ‘কোনো প্রমাণ বা তদন্ত ছাড়াই আমার অসুস্থ মাকে চুরির অপবাদ দিয়ে নির্মমভাবে মারধর করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।’ এদিকে ঘটনার পর আসামিরা এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন। ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ‘খবর পেয়ে আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় পাঁচজনের নামে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Source 3: Jugantor · 26/07/26open original ↗

চুরির অপবাদে নারীকে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

শরীয়তপুরের ভেদরগঞ্জে টাকা ও স্বর্ণালংকার চুরির অপবাদ দিয়ে মধ্যবয়স্ক নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় বিএনপি নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ছয়গাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লার পাঁচ ভরি স্বর্ণালংকার ও দুই লাখ নগদ টাকা খোয়া যায়। এ ঘটনায় অভিযোগ তুলে বৃহস্পতিবার (২৩ জুলাই) ছয়গাঁও এলাকার ওই নারীকে ধরে নিয়ে যান আনোয়ার হোসেন মোল্লা এবং তার সহযোগীরা। পরে তাকে আটকে রেখে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। নির্যাতনের সময় বারবার নিজেকে নির্দোষ দাবি করে আকুতি জানান ওই নারী। মারধরের ফলে একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লেও থামেনি হামলাকারীদের নির্যাতন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায, এক নারীর দুই হাত ধরে রেখেছেন দুই ব্যক্তি। আরেক ব্যক্তি লাঠি দিয়ে ওই নারীকে বেধড়ক পেটাচ্ছেন। এ সময় তিনি চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়লেও আবার তুলে মারধর করা হয়। ভুক্তভোগী বলেন, আমি কোনো চুরি করিনি। তারা বাড়ি থেকে আমাকে জোরপূর্বক তুলে নিয়ে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই। ভুক্তভোগীর ছেলে গোলাম রাব্বি বলেন, আমাদের পরিবারে কোনো অভাব নেই। এক ভাই প্রবাসে থাকেন। মা কোনো চুরি করেনি। তারপরও বিএনপি নেতা আনোয়ার মোল্লা ও তার লোকজন চুরির অপবাদ দিয়ে তাকে অনেক মারধর করেছে। আমার মা স্ট্রোকের রোগী। বর্তমানে তিনি শরীয়তপুর হাসপাতালে ভর্তি আছেন। প্রয়োজনে তারা আইনের আশ্রয় নিতেন। কিন্তু কোনো প্রমাণ ছাড়া এভাবে কেন মারা হলো? এ ঘটনার বিচার চাই। আরও পড়ুন পরশুরাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল বিজিবি অভিযুক্ত আনোয়ার হোসেন মোল্লা বলেন, আমি তাকে মারধর করিনি। এলাকার লোকজন এসে তাকে মারধর করেছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান বলেন, ইতোমধ্যে ভিডিওটি দেখেছি। এ ধরনের ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। কোনো ব্যক্তিকে তদন্ত ছাড়াই এভাবে নির্যাতন করার সুযোগ নেই। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা জরুরি। ভেদরগঞ্জ থানার ওসি আবুল বাসার বলেন, খবর পেয়ে আহত নারীকে হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় লিখিত অভিযোগ করা হলে তা মামলা হিসেবে রুজু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।